তিলোত্তমার মৃত্যুর পর দুই সপ্তাহ পার হয়ে গেছে। আর জি কর কাণ্ড (RG kar college and hospital) নিয়ে এখনও ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তিলোত্তমার বিরুদ্ধে কুকথা সাধারণ মানুষ সহ্য করছেন না, তিলোত্তমার বিচারে সকলেই সরব হচ্ছেন প্রতিনিয়ত। এই ঘটনায় রাজ্য পুলিশের(West Bengal police) অবস্থান নিয়ে বর্ষীয়ান অভিনেত্রীতনিমা সেন (Tanima sen) প্রশ্ন তুললেন।
সিপিএম নেতা তথা অভিনেতা দেবদূত ঘোষ (Devdut Ghosh) তনিমা সেনের একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী আর জি কর কাণ্ডে রাজ্য তথা কলকাতার পুলিশের অবস্থান নিয়ে একেবারেই খুশি নন।
ভিডিওতে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আমি আমার ছোটবেলা থেকেই কলকাতা পুলিশের সুখ্যাতি শুনে আসছি, তাই এই ভিডিয়োটায় আমি তাঁদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আগে যেটা শোনা যেত যে কোনও কেস সমাধানের ক্ষেত্রে কলকাতা পুলিশের যে ক্ষিপ্রতা আছে সেটার কাছে বিদেশের আচ্ছা আচ্ছা পুলিশেরা মাথা নিচু করে। আমি জানি আপনারা এখনও তেমনই ক্ষুরধার আছেন। ইচ্ছে করে সব পারেন। কাজ করতে এসে আমরা অনেক সময়ই সমঝোতা করি, কিন্তু এমন কোনও কাজ করি না যাতে মনুষত্বের সঙ্গে আপোষ করতে হয়।”
তিনি এদিন আরও বলেন, “আমাদের পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফেলেছেন। কারণ যখন অন্য ফোর্স নামানো হল এই বলে যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এই কাজ করতে পারছে না তখন সেটা আমার থেকেও আপনাদের কাছে বেশি লজ্জার। আপনারা যেন একবারে শূন্যে নেমে গিয়েছেন। ওই মেয়েটার জায়গায় যদি নিজেদের কোনও প্রিয় মানুষের মুখ ভাবেন, আপনার মা, বোন, দিদি, বৌদির, তাহলেই দেখবেন সেই হারানো মনুষত্ব ফিরে এসেছে”।
এই ভিডিওটি শেয়ার করে তনিমা সেনের সাহসিকতার প্রশংসা করে দেবদূত ঘোষ এই দিন বলেন, “আমার সহকর্মী, আমার দিদিকে নিয়ে আমার গর্বের শেষ নেই! তনিমা সেন।”





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!