ছোট্ট ঝিলিক থেকে বোল্ড অবতারে পারদ ছড়াচ্ছেন তিথি বসু, দেখুন তাঁর নাচের ভিডিও

‘মা’ ধারাবাহিকের ছোট্ট ঝিলিককে মনে আছে? থাকার কথা অবশ্য! একটা সময় বাংলা টেলি জগতকে কাঁপিয়েছিল যে সিরিয়ালটি।‌

একজন মায়ের মেলায় মেয়েকে হারিয়ে ফেলার গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলে এই সিরিয়াল। শেষের দিকে গল্পের গরু গাছে উ‌ঠলেও টিআরপি রেটিং কোন‌ওদিন‌ই এই সিরিয়ালের সঙ্গ ছাড়েনি। ২০০৯ সাল থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক আর শেষ হয়েছিল ২০১৪।

আরও পড়ুন- একলা ঘর তাঁর দেশ, লকডাউনে অন্ধকার ঘরে বসে আপন মনে সময় কাটাচ্ছেন রানিমা দিতিপ্রিয়া

এই ধারাবাহিকে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শিশু শিল্পী তিথি বসু। ছোট্ট বয়সে তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য‌ই জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি l

এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। সেই ছোট্ট ঝিলিক বা তিথি এখন আর ছোট্টটি নেই। এখন তিনি রীতিমতো সুন্দরী যুবতী। সোশ্যাল মিডিয়ায় তাঁর বোল্ড অবতারের ছবি দেখে মাঝেমধ্যেই ঘুম আসেনা নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো খোলামেলা ছবি পোস্ট করে আগুন ছড়াচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন- গোপনে প্রীতি জিন্টাকে বিয়ে করেছিলেন আমির খান, দুজনের রসায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে

সম্প্রতি তিথি তাঁর ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী কাল হট প্যান্ট, একটা অফশোল্ডার টপ, বাঁধা চুল আর ন্যুড মেক-আপে তুমুল নাচছেন বিদেশী গানের তালে তালে। তাঁর এই ভিডিও দেখতে ইতিমধ্যেই চোখ আটকেছে তাঁর ভক্তদের। যদিও এই “হট” ছবি পোস্টের জন্য নেটজনতার বিস্তর কটাক্ষ‌ও তাঁকে শুনতে হয়।

আরও অন্যান্য খবর