টেকেনি প্রথম সংসার! সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর, বছরের শুরুতেই শৈশবের বন্ধু দেবমাল্যকে বিয়ে! দ্বিতীয় বিয়ের পাঁচ মাসের মাথায় আবার পিঁড়িতে মধুমিতা সরকার!এবার পাত্র কে?

চলতি বছরের ২৪ জানুয়ারি শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের পর থেকে সংসারের নানা সুন্দর মুহূর্ত নিয়মিত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি আবারও বিয়ের আবহে কিছু ছবি পোস্ট করতেই অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেখে অনেকেই ভাবতে শুরু করেন, বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই আবার কীসের আয়োজন! তবে জল্পনার অবসান ঘটিয়ে জানা যায়, এবার দেবমাল্যর সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন মধুমিতা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে এই বিশেষ দিনটি উদযাপন করেন তারা।

ছবিতে দেখা যায়, সাদামাটা সাজে সালোয়ার কামিজ পরেছিলেন মধুমিতা, আর দেবমাল্য ছিলেন শার্ট ও প্যান্টে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ধরা দেন নবদম্পতি। ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।” সেই পোস্টের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর।

আরও পড়ুন: রাজনৈতিক চাপের অভিযোগে বাংলা ছেড়েছিলেন ‘মেমব‌উ’ বিনীতা! মিলত না কোন‌ও কাজ! পালাবদলের বাংলায় এবার ফেরার ইঙ্গিত অভিনেত্রীর

এই বিশেষ অনুষ্ঠানে আরও এক আকর্ষণ ছিল তাদের প্রিয় পোষ্য। পশুপ্রেমী এই দম্পতি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পোষ্যকেও সঙ্গে রেখেছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি আদরের সঙ্গীকেও পাশে নিয়েই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন তারা। বিষয়টি অনুরাগীদের কাছেও বেশ প্রশংসা পেয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বসন্ত পঞ্চমীর সময় দেবমাল্যর সঙ্গে সামাজিক বিয়ে করেন মধুমিতা। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই তিনি বিয়ের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। দেবমাল্যর এটি প্রথম বিয়ে হলেও মধুমিতার দ্বিতীয়। এর আগে অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল, যা পরে বিচ্ছেদে শেষ হয়। বর্তমানে নতুন জীবন নিয়ে সুখেই রয়েছেন মধুমিতা ও দেবমাল্য।

আরও অন্যান্য খবর