সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, সকলের প্রশ্নেরই কমবেশি ভালোই উত্তর দিচ্ছিলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু এরপরই ঘটল বিপত্তি। এরই মাঝে একজন তুললেন বিয়ের প্রসঙ্গ। ব্যস, ক্ষেপে আগুন অভিনেত্রী। বললেন, “ভালো কথা বলুন, বিয়ে নিয়ে প্রশ্ন করবেন না প্লিজ”।
সদ্যই মুক্তি পেয়েছে মিমির নতুন মিউজিক ভিডিও ‘তোমার খোলা হাওয়া’। মৌসুনি দ্বীপে গিয়ে এই গানের শুটিং করেছেন তিনি। শুটিং-এর নানা ছবি, ভিডিও আগেই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এবার বড়দিনেই মুক্তি পেল তার নতুন গান। অভিনয় ও রাজনীতির পাশাপাশি, গানের মাঠেও দর্শকদের বেশ তাক লাগিয়েছেন অভিনেত্রী। তাঁর নতুন গান মুক্তি পাওয়ায় স্বভাবতই বেশ উচ্ছ্বসিত মিমির অনুরাগীরা।
View this post on Instagram
সম্প্রতি, বড়দিন ও নতুন গানের ভিডিও নিয়ে কথা বলতে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশন করেন মিমি। লাইভে তিনি নিজের নতুন গান “তোমার খোলা হাওয়া”-এর প্রতিক্রিয়া জানতে চান তাঁর দর্শকের কাছে। সকলেই বিভিন্ন প্রশ্ন করেছিলেন। এরই মাঝে একজন মিমি জিজ্ঞেস করেন, “বিয়ে কবে করছেন?”। এই প্রশ্ন দেখার পর নিমেষেই মিমির মুখভঙ্গি পালটে যায়। বেশ রেগে গিয়েই অভিনেত্রী কড়া ভাষায় কয়েকটি কথা বলে ফেলেন। বলেন, “যখন করন জানতে পারবে। জানতে পারাটাই স্বাভাবিক। তুমি খোঁজো আমার জন্য ভালো পাত্র। আর প্লিজ এই ধরণের প্রশ্ন করো না”।
View this post on Instagram
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “মিউজিক ভিডিও নিয়ে প্রশ্ন করো, বড়দিন নিয়ে কথা বলো। আমার তোমাদের দিন কেমন কাটল, সেই নিয়ে কথা বলো। আনন্দের বিষয় নিয়ে কথা বলতে হলে বলো নয়তো এই সব প্রশ্ন অনুরোধ করছি, করো না”।
কিন্তু এবার প্রশ্ন উঠছে, বিয়েকে আনন্দের বিষয় থেকে কেন বাদ দিচ্ছেন মিমি? তাহলে বিয়ের প্রসঙ্গ দুঃখ দেয় অভিনেত্রীর মনে? আর তাছাড়া, মিমির তো রেগে যাওয়াই স্বাভাবিক। তিনি এসেছিলেন তাঁর মিউজিক ভিডিও নিয়ে কথা বলতে, এর মধ্যে যদি কেউ বিয়ের প্রসঙ্গ টেনে আনে, তাহলে তো তিনি রেগে যাবেনই।





