রাজ্য সরকারের ডাকা আচমকা লকডাউনে আজ থেকে মোটামুটি স্তব্ধ গোটা বাংলা। সকাল থেকেই কড়া হাতে লকডাউন নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার। এর মধ্যে মাথায় হাত পড়েছে টলিউডের।
কারণ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এখন টলিপাড়া স্তব্ধ। সেখানে কোন শুটিংয়ের কাজই হচ্ছে না। এই অবস্থায় এই সিরিয়ালগুলো কী করবে সেই নিয়ে যেমন কলাকুশলীরা চিন্তিত সেরকম দর্শকরাও।
সবথেকে বেশি চিন্তায় পড়েছেন মিঠাই সিরিয়ালের দর্শকরা। কারণ এই সিরিয়ালের টিআরপি এখন তুঙ্গে। মিঠাই আর সিডের সদ্য ডিভোর্স হয়েছে, আস্তে আস্তে মিঠাই এর কদর বুঝতে শুরু করেছে সিড আর ঠিক সেই সময়ে শুরু হলো লকডাউন।
এই অবস্থায় ভয়ানক চিন্তায় পড়ে গিয়েছে সিরিয়ালের দর্শকরা। তবে তাদের আশ্বস্ত করেছেন মিঠাই ওরফে সৌমি তৃষা। সৌমি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন সবাইকে শান্ত থাকতে এবং ভগবানের কাছে সুস্থতা প্রার্থনা করতে যাতে মানুষ এই সময় সুস্থভাবে বেঁচে থাকতে পারে।
তখন তাকে এক দর্শক জিজ্ঞেস করেন তাহলে কি আমরা আবার মিঠাই এর পুরনো এপিসোড দেখতে পাবো? তারপর সৌমিতৃষা জানিয়ে দেন, এখনো ব্যাংকিং করা রয়েছে অর্থাৎ সিরিয়ালের বেশকিছু এপিসোড শুট করা রয়েছে। আগামী ৯ থেকে ১০ দিন দর্শকরা নিশ্চিন্তে নতুন এপিসোড দেখতে পাবেন।





