শর্ট, হট ড্রেসে উষ্ণতা ছড়াচ্ছেন নন্দিনী, ‘অপরাজিতা অপু’-র আন্টি ২ এখন ইন্টারনেট সেনসেশন

বাংলা টেলিভিশন জগতের নন্দিনী চট্টোপাধ্যায় বেশ পরিচিত মুখ। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকেক খলনায়িকার চরিত্রে। কূটনীতি করে সংসার ভাঙাতে একেবারে পারদর্শী তাঁর চরিত্র।

ধারাবাহিকে দেখা যাচ্ছে, অপুর শাশুড়ি অবলার কান ভাঙান তিনি। অপুকে সকলের সামনে হেয় করতে সর্বদা প্রস্তুত তিনি। আসলে, ধারাবাহিকের গল্প অনুযায়ী, এই আন্টি ২-এর নজর তাঁর দিদি অবলার সম্পত্তির উপর। এই কারণেই অন্য কারোর সঙ্গে তাঁর দিদির সম্পর্ক ভালো হোক, তা চান না তিনি, পাছে সম্পত্তির ভাগ দিতে হয় তাই।

আরও পড়ুন- একের পর এক ছবি থেকে বাদ, কেরিয়ারে বড় ধাক্কা খেয়ে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কার্তিক

সোশ্যাল মিডিয়াতে তেমন একটা সক্রিয় নন নন্দিনী। পর্দার বাইরেও তাঁকে সাদামাটাই দেখতে অভ্যস্ত দর্শক। তবে এবার নিজেকে সম্পূর্ণ বদলে ফেললেন অভিনেত্রী। ওয়েস্টার্ন পোশাকে তাঁর নানান ছবি এহ্ন নেট দুনিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখলে পর্দার সঙ্গে তাঁর কোনও মিল পাওয়া যাবে না।

সম্প্রতি, লাল রঙের শর্ট ড্রেস পরে ছবি পোস্ট করেছেন নন্দিনী। তা দেখে বোঝার উপায় নেই এ টেলিভিশনের আন্টি ২ ও সোশ্যাল মিডিয়ার নন্দিনী একই মানুষ। চুল ছোটো করে কাটা, লাল রঙের ড্রেসে কোনও কম বয়সী অভিনেত্রীর থেকে কম কিছু নন তিনি।

আরও পড়ুন- ফাদার’স ডে-তে মিষ্টি ডুডল নিয়ে হাজির গুগল

তিনি সোশ্যাল মিডিয়ায় তেমন একটা সক্রিয় না হওয়ায় তাঁর অনুগামির সংখ্যাও খুব একটা বেশি নয়। তবে অল্প সংখ্যক অনুগামী হলেও নিজের এই নতুন অবতারে নেট পাড়ায় ঝড় তুললেন নন্দিনী। তাঁর এই ছবিতে অজস্র লাইক ও কমেন্ট করা হয়েছে। এই ছবি পোস্ট হওয়ার পর বেশ ভাইরাল হয়েছে। বলে রাখি, ভালো অভিনয়ের সঙ্গে সঙ্গে ভালো ছবিও আঁকেন নন্দিনী।

RELATED Articles