হতেই পারে আপনি খুব মোটা বা খুব রগা, কালো কিংবা ভীষণ ফর্সা, বেঁটে বা লম্বা, কিন্তু তাতে কী? আপনি আপনার মতো। নিজেকে ভালবাসুন, নিজেকে ভালো রাখার, নিজেকে খুশি রাখার মূলমন্ত্রই হল প্রথমে নিজেকে নিজের মতো করেই গ্রহণ করা। এই কথাটাই বারবার মনে করিয়ে দেন যোগা ট্রেনার নাতাশা নোয়েল।
নাতাশার মতে, নিজের মন ও শরীরকে যদি ফিট রাখতে হয়, তবে যে কোনও পরিস্থিতিতে যোগাসন করা উচিত। ফিটনেসের দিক থেকে তিনি টক্কর দিতে পারবেন বড় বড় রাঘববোয়ালদেরও। মাঝে মাঝেই নাতাশা নিজের শরীরচর্চার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার শরীরের প্রতিটা ভঙ্গিমা ফুটে ওঠে তার শরীরচর্চার মাধ্যমে। তার জীবনের অনেক কঠিন সময়ের কথা নাতাশা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
জীবনের বহু কঠিন পরিস্থিতিরে সঙ্গে লড়াই করে আজ তিনি এই জায়গাতে পৌঁছেছেন। তার এই ঘটনায় উদ্বুদ্ধ হয়েছেন তার অনুরাগীরা। তার জীবনের লড়াইতে তিনি পাশে পেয়েছেন নিজের অনুরাগীদের।
নাতাশা মাঝে মাঝে নিজের শরীরের পরিবর্তনের চিত্রও তুলে ধরেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। নেটিজেনরা তার যোগাসনের ভিডিও দেখে অনুপ্রাণিত হন। অনেকেই কমেন্টে সেকথা জানিয়েওছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নাতাশার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজারেরও বেশী। নিজের জীবনে নাতাশা এখন খুবই খুশি। তার মতে শরীরচর্চার মধ্যে দিয়েই জীবনে খুশি ও প্রাণবন্ত থাকা যায়।





