শারদীয়ার প্রাক্কালে শারদ সাজে নেটিজেনদের প্রশংসার মুখে তিন সুন্দরী

সম্প্রতি মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘ড্রাকুলা স্যার’। এই ছবির প্রিমিয়ারে দেখা গেল তিন সুন্দরী অভিনেত্রীকে একেবারে শারদীয়ার সাজে। এদিন প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার, ইশা সাহা ও সন্দীপ্তা সেন। তিন অভিনেত্রীই দর্শকদের মুগ্ধ করলেন নিজ নিজ অবতারে। পুজোর শুরুতেই শারদীয়ার সাজে নেটিজেনের মন জয় করলেন তিন অভিনেত্রীই।

এদিন সন্দীপ্তার পরনে ছিল আটপ্রৌঢ়ে ধরণের লাল পাড় সাদা শাড়ি এবং এর সাথে সামঞ্জস্য রেখে পরেছিলেন ব্রালেট স্টাইলের ব্লাউজ। মধুমিতা সেজেছিলেন লাল পাড় সাদা শাড়িতে। বাঙালি সাজের অন্যতম অঙ্গ লাল টিপ কপালে পরতে কিন্তু ভোলেন নি অভিনেত্রী। তবে ইশা সাবেকি স্টাইল ভেঙে পরেছিলেন লাল রঙের টপ ও সাদা জিন্স। বরাবরই প্রাশ্চাত্য পোশাকেই বেশী স্বচ্ছন্দ বোধ করেন তিনি। সুরক্ষা বিধি মেনে সকলেরই মুখে দেখা গেছে মাস্ক। এই তিন সুন্দরীর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। তিন অভিনেত্রীকে একসঙ্গে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।

এই তিন নায়িকারই অভিনয় জগতে পথ চলা শুরু টেলিভিশনের হাত ধরেই। ইশা সাহা আইন পাশ করে ইন্ডাস্ট্রিতে আসেন। প্রথমে স্টার জলসায় ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ নামের ধারাবাহিকে লবঙ্গের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি। এরপর পা রাখেন বড় পর্দায়। একের পর হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

সন্দীপ্তা স্টার জলসার অতি পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা’-এর মধ্যে দিয়ে তার পথ চলা শুরু। প্রথম থেকেই দর্শকের পছন্দের তালিকায় নিজের নাম করে নেন তিনি। এরপর ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে অভিনেতা রাহুলের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন তিনি। গুঞ্জন শোনা যায়, তার সঙ্গে নাকি রাহুলের সম্পর্ক রয়েছে। কিন্তু এই নিয়ে কোনওদিনই মুখ খোলেন নি দুজনের কেউই।

অন্যদিকে মধুমিতা অভিনয় জগতে আসেন শিশুশিল্পী হিসেবে। ‘সবিনয়ে নিবেদন’ ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ইমনের চরিত্র তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। এরপর ‘লাভ আজ কাল পরশু’ দিয়ে তার বড় পর্দার যাত্রা শুরু। এই ছবিতে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে। মধুমিতা এরপর ‘দেবদাস ও একটি খুনের গল্প’, ‘চিনি’, এই ছবিগুলিতে কাজ করছেন।

আরও অন্যান্য খবর