২৭শে মার্চ থেকে শুরু হচ্ছে বঙ্গ বিধানসভা নির্বাচনের লড়াই। অর্থাৎ আগামী শনিবারই হবে নির্বাচনের প্রথম দফার ভোট। বঙ্গে পদ্মের বীজ রোপণের জন্য নিত্য আনাগোনাা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ আরও অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
এবারের নির্বাচনকে নিজেদের পাখির চোখ করেছে গেরুয়া শিবির। বঙ্গ জয়ের উদ্দেশ্যে বেশ জোর কদমে চলছে ভোট প্রচার। শাসকদলের দুর্নীতি, আর নাগরিকত্ব আইন লাগু এই দুই বিষয়ের ওপর জোর দিয়ে বঙ্গ নির্বাচন দিতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।
আরও পড়ুন-ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ
তবে তৃণমূলের যেখানে মুখ্যমন্ত্রী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে জিততে চাইছে বাংলা বিধানসভা। এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কে হতে পারেন বাংলার ভাবী মুখ্যমন্ত্রী!
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন বঙ্গে যদি বিজেপি মসনদ দখল করে তাহলে বাংলার ভূমিপুত্রই গদিতে বসবেন। আর এবার আজকে কাঁথির সভা থেকে বিজেপির চাণক্যের এহেন দাবিকেই আরও জোরালো করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপরই আশ্বাসের সুরে তিনি বলেন বাংলায় বিজেপি যে সরকার গঠন করতে চলেছে তাতে মুখ্যমন্ত্রী হবে এই বাংলারই ছেলে। গণতন্ত্রে হার- জিত মানুষের জন্য করা সেবার উপর নির্ভর করে।’
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিয়ে মোদী বলেন, আপনারা মমতা দিদিকে ১০ বছর কাজ করার সুযোগ দিয়েছেন। তাঁর উচিত ছিল আপনাদের মাঝে এসে কাজের হিসেব দেওয়া। কিন্তু হিসেব চাইলেই দিদি গালাগালি দিচ্ছেন। এবার বাংলার জনতাই ওঁকে দুয়ার দেখিয়ে দেবে।





