কালো পোশাকের ভেতর দিয়ে উঁকি দিচ্ছে লাল অন্তর্বাস, মালদ্বীপের বিচে উষ্ণতা ছড়াচ্ছেন ঐন্দ্রিলা

বিয়ের আগে প্রি-হানিমুন সারতে মালদ্বীপে উড়ে গিয়েছেন অঙ্কুশ  ঐন্দ্রিলা। সেখানে গিয়ে নানান ছবি শেয়ার করছেন দুজনেই। এমনিতে এই যুগল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানান ছবি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার মালদ্বীপে গিয়ে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ঐন্দ্রিলা।

মালদ্বীপের নীল জলরাশি, দিগন্ত ছাড়ানো সমুদ্র ও বিলাসবহুল হোটেলে রাজকীয়ভাবে দিন কাটানো, সব মিলিয়ে বেশ ভালো কাটছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রি-হানিমুন। রিসোর্টের কিছু ছবিও শেয়ার করেছেন অঙ্কুশ। তিনি বরাবরই ভীষণ সক্রিয়। মালদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিংও করলেন এই জুটি।

আরও পড়ুন- শুরুর আগেই দর্শকদের কটাক্ষের মুখে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বরণ’ 

মালদ্বীপে গিয়ে নিজেকে পুরো পালটে ফেললেন ঐন্দ্রিলা। কখনও তাঁকে দেখা গিয়েছে বালিয়াড়ির মধ্যে শুয়ে, আবার কখনও দেখা গিয়েছে দোলনার উপর। মালদ্বীপের বিচে রেড হট বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন ঐন্দ্রিলা। তাঁর শরীরী আবেদনে একেবারে কুপোকাত নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

মালদ্বীপের বিচে ঐন্দ্রিলাকে দেখা গেল কালো রঙের একটি শ্রাগ পরে। তার ভেত্র থেকে উঁকি দিচ্ছে লাল রঙের অন্তর্বাস। উন্মুক্ত উরু ও দৃশ্যমান বক্ষ বিভাজিকায় নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। তাঁর এই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর এ নতুন লুকের জন্য তাঁর প্রশংসা করেছেন। সব মিলিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রি-হানিমুন একেবারে জমজমাট।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

আরও পড়ুন- ‘মোহর’ ধারাবাহিকের নায়িকা সোনামণি সাহাকে কটাক্ষ জিতের, কেন এমন করলেন নায়ক?

বেশ কিছুদিন ধরেই তাদের ইচ্ছা ছিল কোনও সি-বিচে ঘুরতে যাওয়ার। ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেও তৈরি হয় জল্পনা। তিনি লেখেন, ‘নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি’। এই পোস্ট দেখে অনেকেরই অনেক কিছু মনে হয়েছিল। কিন্তু কেউ আন্দাজ করেননি যে এরকম কিছু হবে।

RELATED Articles