‘এই তো কত ধোঁয়া কত শিল্প করছেন’, ধুনুচি হাতে আরতি রচনার, ভিডিও প্রকাশ্যে আসতেই ট্রোলড অভিনেত্রী

Rachana Banerjee get trolled: সকলেই জানেন রাজনীতির ময়দানে নেমেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান। হুগলির লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। লোকসভা ভোটের জন্য শুরু হয়ে গেছে প্রচার। রচনা বন্দ্যোপাধ্যায় ও মানুষদের সাথে মিশে ভোট প্রচারে ব্যস্ত হয়েছেন।‌ রচনা ব্যানার্জি বর্তমানে হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত। গরম রোদ উপেক্ষা করে নিয়মিত প্রচারে বেরোচ্ছেন অভিনেত্রী। প্রচারে বেরিয়ে সব মানুষদের সাথেই কথা বলে জনসংযোগ করছেন (Rachana Banerjee get trolled)

হুগলি কেন্দ্র থেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। কিছুদিন আগে প্রচারে বেরিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রচনা বন্দ্যোপাধ্যায়। যেই মন্তব্যের পর ট্রোলের শিকার হন অভিনেত্রী (Rachana Banerjee get trolled)রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) বলেন, “হুগলির মানুষ খুব লাকি যে আমাকে দেখতে পাবে”। একথা শুনে হাসির বন্যা বইলেও তিনি এর চেয়ে বড় এক বেফাঁস মন্তব্য করে বসেছেন। হুগলির শিল্প নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন অভিনেত্রী।

রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন হুগলিতে শিল্পের অভাব নেই গোটা রাস্তা চিমনির ধোঁয়ায় ভরপুর। হুগলির শিল্প প্রসঙ্গে, রচনা বলেছেন, “আমি যখন এলাম দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার। শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কী করে বলছেন কারখানা হয়নি, হয়েছে আরও হবে” (Rachana Banerjee get trolled)

এই তীব্র দাবদাহে হুগলিতে রোজ প্রচারে বেরোচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ‌ এই গরমে ঘুরে ঘুরে মানুষের কাছে পৌঁছে যাওয়াই তার চেষ্টা। কিছুদিন আগে হুগলির সপ্তগ্রামের বাঁশপেডিয়ায় প্রচার করেন রচনা। ‌সেদিন ঝুলোনিয়ার বড় মসজিদের ইফতার পার্টিতে দেখা যায় তাকে। সেখানে সকলের সাথে বসে ফল খেতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee get trolled)

এবার রচনাকে (Rachana Banerjee) দেখা গেল হুগলী-চুঁচুড়ার এক বাসন্তী পূজার মন্ডপে। সেখানে হুগলির তৃণমূল কংগ্রেস তরফে দাঁড়ানো রচনা ব্যানার্জিকে নিজের হাতে আরতি করতে দেখা যায়। ধুনুচি হাতে মায়ের আরতিতে অংশগ্রহণ করেন রচনা। ‌ ধনুচিত ধোয়ায় পূজা মন্ডপ পরিবেশিত হয়ে যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওর সামনে আসতেই ভাইরাল হয়েছে মুহূর্তে। হাসতে শুরু করেছেন নেট নাগরিকেরা (Rachana Banerjee get trolled)। যে রচনা বলেছিলেন রাস্তায় ধোঁয়া আর আজ তার হাতেই ধোঁয়া।

রচনার ধুনুচি নিয়ে আরতি করার ভিডিও ভাইরাল হয়েছে। কটাক্ষ করেছেন নেট নাগরিকেরা (Rachana Banerjee get trolled)। ‌রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) কটাক্ষ করে, নেট নাগরিকেরা লেখেন, ‘দুই হাতে শিল্প উড়িয়ে দিচ্ছেন’। আবার কেউ লিখেছেন, ‘এই তো কত ধোঁয়া কত শিল্প করছেন’। অন্য এক নেট নাগরিকের কথায়, ‘জেতার আগেই শিল্প করে দেখালেন’। অপর একজন লেখেন, ‘দেখুন আপনার স্বপ্নগুলো ধোঁয়া না হয়ে যায়’।

RELATED Articles