‘রেখাকে সামনে রেখে মহিলা ও গরীব মানুষদের ভোট লুট করতে চাইছে বিজেপি’, কটাক্ষ বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের

Nirapad Sardar attacked Rekha Patra: তারা দু’জনে সন্দেশখালির বাসিন্দা। সন্দেশখালির ঘটনায় দু’জনের ভূমিকা কম কিছু নয়। একজন তো প্রতিবাদের জেরে জেল খেটেছেন আর অন্যজন সন্দেশখালি কাণ্ডের অন্যতম প্রধান প্রতিবাদী মুখ। এই দুই প্রতিবাদী মুখকেই সেখানকার ভোটের প্রার্থী করেছে দুই দল। বসিরহাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে আর ওই কেন্দ্রে সিপিএম ভোটে দাঁড় করিয়েছে নিরাপদ সর্দারকে। এবার রেখার প্রার্থীপদ নিয়ে কটাক্ষ করলেন নিরাপদ (Nirapad Sardar attacked Rekha Patra)

সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে এবারে বসিরহাট থেকে প্রার্থী করেছে সিপিএম। সন্দেশখালির কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে মন্তব্য করে জেল খেটেছেন তিনি। তাঁকেই সন্দেশখালির জন্য বেছে নিয়েছে সিপিএম। আর অন্যদিকে, সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র যিনি শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন, সেই রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। রেখার কারণেই তৃণমূল নেতাদের আন্দোলন গড়ে ওঠে। এবার সেই রেখা পাত্রকেই নিশানা করলেন নিরাপদ সর্দার (Nirapad Sardar attacked Rekha Patra)

রেখা পাত্রকে  নিয়ে কী বললেন নিরাপদ সর্দার (Nirapad Sardar attacked Rekha Patra)?

সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের (Nirapad Sardar attacked Rekha Patra) দাবী, রেখাকে সামনে রেখেই গরীব মানুষ ও মহিলাদের ভোট লুট করতে চায় বিজেপি। তাঁর কথায়, “বসিরহাট লোকসভা কেন্দ্রে যাঁকে প্রার্থী করেছে বিজেপি… যখন সংসদে হাড্ডাহাড্ডি টক্কর হবে এই আইনটি (ইলেক্টোরাল বন্ড) রাখা যাবে কি না তা নিয়ে। এ রকম একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে রেখা পাত্র কী করবেন বলুন তো! রেখার সংসদে যাওয়া কি খুব জরুরি? না কি রেখা পাত্রকে দিয়ে গরিব, সাধারণ মানুষের ভোট লুট করার রাস্তা প্রশস্ত করা হচ্ছে”?

নিরাপদের প্রশ্ন, “দেশ কতটা সুরক্ষিত, তার সার্বভৌমত্ব, আইনি খুঁটিনাটি নিয়ে রেখা পাত্র কি সংসদে দাঁড়িয়ে বলতে পারবেন? সংবিধানের ধারা পাল্টে ওই রেখা পাত্রেরই সব অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার। মহিলাদের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি, রেখা পাত্র কি তা নিয়ে বলতে পারবেন”? নিরাপদের কথায়, লোকসভা নির্বাচন আসলে সংবিধান রক্ষার লড়াই। সেখানে রেখাকে তুলে ধরে ভোট লুটের ষড়যন্ত্র করছে বিজেপি (Nirapad Sardar attacked Rekha Patra)

এদিন বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে এমন কটাক্ষ (Nirapad Sardar attacked Rekha Patra) করলেও তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু মন্তব্য করতে শোনা যায় নি নিরাপদ সর্দারকে। সিপিএম প্রার্থীর এহেন কটাক্ষের পাল্টা কোনও প্রতিক্রিয়া এখনও দেন নি রেখা পাত্র।

RELATED Articles