তিনি সুচিত্রা সেনের নাতনি। অভিনয়ে তাঁকে টক্কর দেওয়া বেশ দুঃসাধ্য কাজ। মোহময়ী রূপ আর অসাধারণ ব্যক্তিত্বে তিনি অপরূপা।
বয়স চল্লিশের কোঠায় পৌঁছলেও তাঁর রূপ সমানভাবে আগুন ধরায় তাঁর ভক্ত-অনুরাগীদের মনে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। প্রায়শই সাহসী পোশাকে করা ফটোশুটের দৃশ্যে ধরা পড়েন তিনি। আর হাতেগরম সেই ছবি নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি রাইমা সেনের সেই রকম একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার তথাগত রায়। যাঁর সঙ্গে প্রিয়াঙ্কা সরকারের সম্পর্ক নিয়ে বেশ রসালো খবর টলিপাড়ায় কান পাতলেই পাওয়া যায়।
বাংলার নামী অভিনেত্রীদের ফটোশুট করে থাকেন তথাগত। আর এবার তাঁর ক্যামেরাতেই লেন্সবন্দি হলেন রাইমা।
ছবিতে দেখা গেছে ডেনিম জিন্স পরে দাঁড়িয়ে রয়েছেন মুনমুন কন্যা। শুধুমাত্র একটি স্কার্ফে ঢেকেছেন বক্ষযুগল। এ ভাবেই সোশাল মিডিয়ায় বোল্ড অবতারে দেখা দিলেন অভিনেত্রী।
তাঁর এমন ছবি দেখে ভক্ত-অনুরাগীরা প্রশংসা করতে করতে ক্লান্ত হন না। এই ছবিগুলিতেও তার অন্যথা হল না। তবে প্রশংসার সঙ্গে কটাক্ষের বন্যাও বইলো।
আরও পড়ুন- ৪৭-এর ছেলে অবিবাহিত! সমাজে দুর্নাম হচ্ছিল বলে খুন করল বাবা-মা!
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন রাইমা। হইচই এর পাশাপাশি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ দ্য লাস্ট আওয়ার-এ তিনি অভিনয় করেছেন।





