থামেনি ভোট পরবর্তী হিংসা! উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, ফের উত্তাল রাজ্য রাজনীতি

ভোটের ফলাফলের পর রাজ্যের নানান এলাকা থকে উঠে এসেছে নানান হিংসাত্মক ঘটনা। নানান বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে তাদের উপর অত্যাচার বা তাদের মৃত্যু, সবরকম খবরই বারবার উঠে এসেছে।

ফলাফল প্রকাশের এতদিন পরও অব্যাহত ভোট পরবর্তী হিংসা। এই হিংসায় ফের বলি হলেন এক বিজেপি কর্মী। তাঁর বাড়ির বাইরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন জে পি নাড্ডা, করোনায় অনাথদের দায়িত্ব নিতে হবে সরকারকে!

জানা গিয়েছে, মৃত ওই বিজেপি কর্মীর নাম প্রসেনজিৎ দাস। দমদম পার্কের কৃষ্ণপুরের হরিচাঁদ পল্লীর বাসিন্দা তিনি। আজ, রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

বিজেপি ও পুলিশ সূত্রের খবর, এই এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিতি ছিলেন প্রসেনজিৎ। ভোটের সময় দলের হয়ে প্রচারের কাজে নেমেছিলেন তিনি। তাঁর পরিবারের দাবী, একুশের বিধানসভা নির্বাচনের পর তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। ভোটের পর তৃণমূল দুষ্কৃতীরা প্রসেনজিৎকে মারধর করেছে বলেও অভিযোগ। এই এলাকায় বিজেপির হার হয়েছে। এরপর থেকেই আতঙ্কের মধ্যে থাকতেন তিনি।

প্রসেনজিতের ঠাকুমা জ্যোৎস্না দাসের কথায়, শম্পা নামেরর কোনও সমর্থকরা মারধর করে তাঁর নাতিকে। এই ঘটনার পর বাড়ি ছেড়ে মামার বাড়িতে থাকতে শুরু করেন প্রসেনজিৎ। কিন্তু তাঁর বাবার শরীরের অবস্থা ভালো নয়, হাসপাতালে ভর্তি করতে হবে। এই কারণে বাড়ি ফেরেন প্রসেনজিৎ। বাবাকে  নিয়ে যেতে আসেন তিনি।

তাঁর ঠাকুমার আরও দাবী, তাঁর নাতি সবসময় আতঙ্কে থাকত। ফের হয়ত তাঁকে মারধর করা হবে, এই আতঙ্কে দিন কাটছিল প্রসেনজিতের। মাকে তিনি বলেওছিলেন যে জমি-বাড়ি বিক্রি করে অন্য এলাকায় চলে যেতে।

আরও পড়ুন- যুবককে থাপ্পড় মারার জের, অপসারিত হলেন ডিসট্রিক্ট কালেক্টর! যুবকের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী 

তাঁর ঠাকুমার থেকেই জানা যায় যে গত ৫ই মে প্রসেনজিতের মাকেও মারধর করা হয়। বলা হয়েছিল, “ছেলেকে বাড়ি ফিরে আসতে বলুন। কোনও সমস্যা হবে না”। এরপর আজ প্রসেনজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

RELATED Articles