প’র্ন ভিডিও কান্ডে ২ মাস পর জামিন পেলেন রাজ কুন্দ্রা, মুখ খুললেন শিল্পা শেঠী! দম্পতির ভবিষ্যত কী?

চলতি বছরের জুলাই মাসে প’র্নোগ্রাফির মামলায় নাম উঠে আসে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দ্বারা গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। তারপর টানা দু’মাস জেলে থাকতে হয়েছে তাঁকে। শেষমেষ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন রাজ। তবে এ কী! যেখানে কিছুদিন আগে স্বামীর উপর নিজের রাগ বের করতে দেখা গেল অভিনেত্রীকে, সেখানে আজ অন্য সুর গাইছেন তিনি।

প’র্ন ভিডিও বানানো ও তা অ্যাপের মারফত ছড়িয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এমনকি তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কাছে। কিন্তু এবার জল্পনা শুরু হয়েছে স্ত্রী শিল্পা শেঠীকে নিয়ে। স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা জেল থেকে বেরোনোর পর, তাঁর প্রতিক্রিয়া কী? জানতে গিয়ে দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী।

কিন্তু শোনা গিয়েছিল দুজনের দাম্পত্যে চিড় ধরেছে। তবে তা একেবারে উড়িয়ে দিলেন এই ছবি পোস্ট করে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফের একটি কোটেশন পোস্ট করেছেন তিনি। তাতে ছবি রয়েছে রামধনুর। অভিনেত্রী যে পোস্ট করেছেন তার বাংলা অর্থ দাঁড়ায়, “রামধনু এসে প্রমাণ করে বড় কোন ঝড়ের পর একটা সুন্দর সময় আসে।” উল্লেখিত উক্তিটি রজার লি’র লেখা। এদিকে যেখানে তাঁদের দুজনের মধ্যে সম্পর্কের বিচ্ছেদের খবর এসেছিল, সেখানে অভিনেত্রীর এরকম একটি ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে নেট পাড়ায়।

প'র্ন ভিডিও কান্ডে ২ মাস পর জামিন পেলেন রাজ কুন্দ্রা, মুখ খুললেন শিল্পা শেঠী! দম্পতির ভবিষ্যত কী?

শিল্পা শেঠীর পোস্ট দেখে কারোরই বুঝতে অসুবিধা হয়নি তিনি কোন ঝড়ের কথা বলতে চেয়েছেন। আর কোন সুন্দর মুহুর্ত বা সময়ের কথা বোঝাতে চেয়েছেন। এদিকে সম্প্রতি গিয়েছে গণেশ চতুর্থী। শিল্পা শেঠীর ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার প্রোফাইলে দেখা গিয়েছে গণেশ চতুর্থীর ছবি। বাবার জামিনের পর প্রথম এই ছবি পোস্ট করেছেন পুত্র। যদিও বাড়ির সমস্ত কিছু থেকে তাঁর মা তাঁকে দূরেই রেখেছেন।

প’র্ন ভিডিও বানানো ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশের দ্বারা ১৯ জুলাই গ্রেফতার হওয়ার পর থেকে, বারবার জামিনের চেষ্টা করেছেন রাজ কুন্দ্রা। কিন্তু তা মঞ্জুর হয়নি প্রথমে। তবে এবার তাঁর চেষ্টা বিফলে যায়নি। সোমবার দিন শেষমেশ জামিন পেলেন রাজ এবং তাঁর আইটি কর্মী রেয়ান থ্রোপ। তারপরই নেটিজেনদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে গোটা বিষয় নিয়ে।

মুম্বাইয়ের দায়রা আদালতে জামিন মঞ্জুর হয়েছে রাজ কুন্দ্রা ও রেয়ান থ্রোপের। জামিনের জন্য তাঁকে বন্ডে রাখতে হয়েছে ৫০ হাজার টাকা। এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ ও শিল্পা শেঠীর পরিবার।

 

View this post on Instagram

 

A post shared by Viaan Raj Kundra (@viaanrajkundra)

কিছুদিন আগেই জানা গিয়েছিল, রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ। তারপরেই রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাটিল তাঁর জামিনের আবেদন করেছেন। সাধারণত প্রথমে সন্দেহ ছিল জামিন থেকে বেরিয়েই রাজ কুন্দ্রা আবার সেই একই কাজ করতে লেগে পড়বেন। কিন্তু শেষমেশ রাজ কুন্দ্রার আইনজীবী জানিয়েছেন, এমন কোনও প্রমাণ নাকি চার্জশিটে নেই যেখানে দেখা যাচ্ছে হটশটস্ অ্যাপের ভিডিও শুটের সঙ্গে রাজ কুন্দ্রা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। তাই তাঁকে গ্রেফতার করে রাখার কোন মানে হয়না। কিন্তু এখন শিল্পা শেঠীর প্রতিক্রিয়া নিয়ে জল্পনা চলছে নেটপাড়ায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles