শীঘ্রই আসতে চলেছে সৌরভের বায়োপিক, মহারাজের চরিত্রে পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে

মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। ’৮৩-তে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। এবার শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসতে চলেছে। তবে দাদার চরিত্রে কাকে দেখা যাবে, এই নিয়ে বেড়েছে উত্তেজনা।

মাঝে একবার রটেছিল যে সৌরভের বায়োপিক আসছে ও তাতে সৌরভের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন। কিন্তু পরে জানা যায় যে তা হচ্ছে না। মহারাজের চরিত্রে দেখা যাবে বলিউডের অন্যতম সেরা অভিনেতাক রণবীর কাপুরকে।

জানা গিয়েছে, মহারাজের চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নাম তালিকায় ছিল। তবে রণবীরকে দাদার বিশেষ পছন্দ। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এর আগে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন রণবীর। সেই ছবি বক্স অফিসে বড় হিট করে। নিজেকে পর্দায় সঞ্জয় দত্তের রূপে তুলে ধরার জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন রণবীর। এবার সৌরভের বায়োপিকও যে তাঁর কাছে নতুন একটা চ্যালেঞ্জ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- সঞ্জয় লীলা বনশালীর ‘দেবদাস’-এর ১৯ বছর পূর্ণ, ছবি শেয়ার করে আবেগে ভাসলেন শ্রেয়া ঘোষাল

ভায়াকম প্রোডাকশন বেশ বড়সড় বাজেট নিয়ে নেমেছে সৌরভের বায়োপিক তৈরিতে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা থেকে লর্ডসের মাঠে জয়ের পর জামা খুলে ওড়ানো, সবই রয়েছে এই বায়োপিকে। ভারতীয় ক্রিকেট দলে যখন টালমাটাল অবস্থা, তখন দলের হাত ধরে উত্তরণের পথে নিয়ে যান সৌরভ।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিকও যে সেরা হতে চলেছে, তা বলাই যায়। তবে এই নিয়ে সৌরভ এখনই কোনও মন্তব্য করতে চান নি। তবে এও জানা গিয়েছে যে সবকিছু চূড়ান্ত হওয়ার পথেই। কয়েকটা ধাপ মাত্র বাকী। এই কারণে এখনই কিছু বলতে রাজী নন খোদ মহারাজ।

বলে রাখি, সৌরভের বায়োপিক নিয়ে বেশ কিছু সময় ধরেই জল্পনা চলছে। বছর তিনেক আগে প্রযোজক একতা কাপুর নিজে সৌরভের বাড়িতে এসেছিলেন। ম্যারাথন বৈঠক করেন তিনি প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। সৌরভের বায়োপিক বানাতে একতা ভীষণভাবে আগ্রহী ছিলেন। কিন্তু সৌরভ তখন রাহি হন নি দাদা।

পরে সৌরভ বলেন, “আমাকে ফক্সও অফার করেছিল। এর বাইরেও বেশ কয়েকটা অফার আমার কাছে রয়েছে। এখনই এটা নিয়ে ভাবছি না”। তবে এবার আর মহারাজ না করেননি। বলিউড যে আরও একটা ব্লকবাস্টার বায়োপিকের সাক্ষী হতে চলেছে, তা দিনের আলোর মতোই স্পষ্ট। এখন সবাই মুখিয়ে রয়েছে দাদার বায়োপিকের আশায়।

RELATED Articles