নিয়োগে দুর্নীতি, এই অভিযোগ নিয়ে এবার খাদ্য ভবনের সামনে আন্দোলন দেখালেন একদল চাকরিপ্রার্থী। আজ, মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। হাতে প্ল্যাকার্ড নিয়ে খাদ্য ভবনের চত্বরে বসেই বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গড়ার পর নিয়োগ নিয়ে বেশ তৎপরতা দেখা গিয়েছে। কিন্তু আবার প্যানেল নিয়েও অভিযোগ শুরু হয়েছে। উচ্চ প্রাথমিক নিয়ে বিতর্ক তো রয়েইছে,। এবার খাদ্য দফতর নিয়েও শুরু হল বিক্ষোভ।
আরও পড়ুন- আজই বিধানসভায় ইস্তফা দিতে পারেন শুভেন্দু-সহ একাধিক বিজেপি বিধায়করা, বাড়ছে উত্তেজনা
বিক্ষোভকারীদের অভিযোগ, খাদ্য ভবনেন নানান পদে নিয়োগের জন্য যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, তা মেনে নিয়োগ করা হয়নি। তাদের দাবী, নানান পদ মিলিয়ে মোট ৯৫৭টি শূন্যপদ রয়েছে। কিন্তু নিয়োগ করা হয়েছে মাত্র ১০০ জনকে। এই কারণে সম্পূর্ণ নিয়োগের দাবী নিয়ে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা।
বিক্ষোভকারীরা এমনও দাবী করেছেন, যে ১০০ জনকে নিয়োগ করা হয়েছে, তাদেরও মেধা তালিকা অনুযায়ী করা হয়নি। খাদ্য ভবনের নানান পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। লিখিত ও মৌখিক, দুই পরীক্ষাই দেন চাকরিপ্রার্থীরা। এরপর সংশ্লিষ্ট দফতরের তরফে প্রকাশ করা হয় মেধা তালিকা। নানান জেলা থেকে চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা পরীক্ষায় বসেছিলেন। কিন্তু নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি ঘটেছে।
সম্প্রতি, এসএসসি-র উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রেও নানান জটিলতা দেখা দেয়। দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুল সার্ভিস পরীক্ষা। কিছুদিন আগে কমিশনের তরফে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়। কিন্তু দাবী, সেখানে কেবল প্রার্থীদের নামই ছিল, প্রাপ্ত নম্বর ছিল না। এই কারণে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। নিয়োগের উপর জারি হয় স্থগিতাদেশ।
আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্প চুরি করছে রাজ্য, অভিযোগ তুলে দিল্লি যাওয়ার পথে শুভেন্দু
আবার এর দিনকয়েক পর নতুন করে মেধা তালিকা প্রকাশিত হয় এসএসসির তরফে। সেই সময় প্রার্থী নামের পাশাপাশি প্রাপ্ত নম্বরও উল্লেখ করা হয়। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় আদালত। আজ, মঙ্গলবার ফের ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে। এবার এরই মধ্যে খাদ্য দফতর নিয়েও শুরু হল বিক্ষোভ।a





