আজই বিধানসভায় ইস্তফা দিতে পারেন শুভেন্দু-সহ একাধিক বিজেপি বিধায়করা, বাড়ছে উত্তেজনা

বিজেপি বিধায়কদের মধ্যে পিএসির চেয়ারম্যান পদের জন্য যাদের নাম মনোনয়ন হিসেবে জমা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কাউকেই পিএসির চেয়ারম্যান করা হয়নি। বরং এর বদলে পাবলিক অ্যাকাউন্টস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন দলত্যাগী মুকুল রায়।

গত শুক্রবার এই ঘোষণা করার পরই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়করা। পরে সাংবাদিক সম্মেলনে প্রবল ক্ষোভও উগড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, বিধানসভায় বিরোধীদের ক্ষমতা খর্ব করা হচ্ছে।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্প চুরি করছে রাজ্য, অভিযোগ তুলে দিল্লি যাওয়ার পথে শুভেন্দু

বিগত কিছুদিন ধরেই বিধানসভার স্ট্যান্ডিং কমিটি ও হাউস কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই শাসক ও বিরোধীদলের মধ্যে টানাপোড়েন চলছিল। বিরোধীদের দাবী ছিল, ১৫টি কমিটির চেয়ারম্যান পদ রয়েছে। কিন্তু ১০টির বেশি পদ ছাড়তে রাজি হয়নি শাসক দল। এদিকে, নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বিরোধীরা দলও।

এরই মধ্যে দু’পক্ষের মধ্যে এই বিবাদ তুঙ্গে ওঠে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে। চেয়ারম্যান কে হবেন, এ নিয়ে দু’পক্ষের মধ্যেই শুরু হয় চাপানউতোর। এই পদের জন্য ছ’জন বিধায়কের নাম মনোনীত করে পাঠায় বিজেপি। সেখানে কিন্তু মুকুল রায়ের নাম ছিল না। কিন্তু এরইমধ্যে মুখ্যমন্ত্রী জানান, মুকুল রায় যেহেতু বিজেপিরই বিধায়ক, তাই তাঁকেই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে। আর বিধানসভা অধিবেশন চলাকালীন তা কার্যকরও করা হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিজেপি বিধায়করা জানান যে বিধানসভার নানান কমিটির চেয়ারম্যান পদ থেকে তারা ইস্তফা দেবেন। তেমনটাই আজ, মঙ্গলবার হতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপি বিধায়করা রাজভবনে যাবেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে।

সেখানে এই বিষয়ে রাজ্যপালকে অবগত করার পাশাপাশি, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও অভিযোগ জানানো হবে বলে জানা গিয়েছে। আজ বিকেল ৪টে নাগাদ বিজেপি বিধায়কের প্রতিনিধির দল রাজভবনে যেতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- সরানো হচ্ছ অধীরকে, কে হবেন লোকসভায় কংগ্রেসের পরবর্তী দলনেতা, একাধিক নাম ঘিরে গুঞ্জন

এই মুহূর্তে বিধানসভায় নানান কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন মনোজ টিগগা, মিহির গোস্বামী, অশোক কীর্তনীয়া, নিখিলরঞ্জন দে-সহ আরও বেশ কয়েকজন।

RELATED Articles