‘আদিরাকে ভাই-বোন দিতে না পারার কষ্ট’, মৃ’ত সন্তানের শোক বয়ে বেড়াচ্ছেন আজও, কী বললেন রানী মুখোপাধ্যায়

গত ২১ মার্চ ৪৫ বছরে পা দিলেন রানী মুখোপাধ্যায় (Rani Mukherjee)। তাঁর ব্যক্তিগত জীবনকে গোপন রাখতেই ভালোবাসেন অভিনেত্রী। বর্তমানে আদিত্য চোপড়া এবং তাঁদের মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। ২০১৪ সালে আদিত্য চোপড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে তাঁদের মেয়ে আদিরা হয়। বর্তমানে তাকে(Rani Mukherjee) পর্দায় সেরম ভাবে দেখা যায় না। ‌

তাঁকে শেষবার পর্দায় দেখা গেছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে। দর্শকদের মন কেড়েছিল এই ছবি। অনেকদিন পর তাকে পর্দায় ফিরতে দেখে উৎসাহিত হয়েছিল তার অনুরাগীরা। এখন তিনি আর নতুন কোনো কাজ করছেন বলে জানা যায়নি। অভিনেত্রী নিজের অভিনয়ের কোণে দর্শকের মন জয় করেছেন বরাবর। তার ছবিতে অভিনয় করার সংখ্যাটা কম হলেও, যে কটি ছবিতে অভিনয় করেছেন সব কটি সুপারহিট। নিজের দক্ষতায় পৌঁছেছেন জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অন্ধকার অধ্যায়ের কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এই অভিনেত্রীর জীবন নিয়েও বড় একটি রহস্য ফাঁস হয়েছে। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন জন্মের সময় হাসপাতালে পাল্টাপাল্টি হয়ে যান রানী মুখোপাধ্যায়। তারপর তাঁর মা তাকে খুঁজে বের করেন হাসপাতালে। এবার তার মা হওয়া নিয়ে এক গল্প শোনালেন সাক্ষাৎকারে।

সাক্ষাৎকারে রানী মুখার্জি জানান, “আদিরার জন্মের পর ফের একবার গর্ভবতী হয়েছিলেন। কিন্তু কোনও কারণে পাঁচ মাস চলাকালীন গর্ভেই মারা যায় সেই সন্তান। সে নিয়ে ভেঙে পড়েছিলেন রানি। কিন্তু কাউকে জানাননি সে কথা। এই ঘটনার দশ দিন পরেই মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ের অফার আসে তার কাছে।” মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে ছবিতেও সন্তানকে ফিরে পেতে এক মায়ের লড়াই। ছবির কাহিনী শুনেই রাজি হন সেই ছবির অফারে। ওই ছবিতে নরওয়ের প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয় নিজের সন্তানকে ফিরে পেতে। একটা মা কত কিছুই না করতে পারে তার সন্তানের জন্য তা এই ছবিতে ফুটে উঠেছে।

রানি আরও জানান, “সন্তানের জন্ম দেওয়ার মতো বয়স তাঁর আর নেই। আদিরাকে যে তিনি কোনওদিন ভাই বা বোন দিতে পারবেন না, এটা ভাবলেই তাঁর মন ভেঙে যায়। কী পাওয়া যায়নি, তা নিয়ে শোক করার বদলে যা পাওয়া গিয়েছে তা নিয়ে খুশি থাকতে পারাই জীবনের সবচেয়ে বড় কাজ।”

RELATED Articles