‘তোমাকে আমার চা ভাবতাম কিন্তু এখন আমি শ্যাম্পেন খাই’, শ্রাবন্তীকে চরম কটাক্ষ করে বসলেন রোশন সিং!

সরাসরি বিনোদন জগতের সঙ্গে যুক্ত না হলেও টলিউডে এমন দুজন আছেন যাদের খবর সবসময় পেজ থ্রি’র পাতায় পাওয়া যায়। তারা হলেন রোশন সিং এবং নিখিল জৈন।

টলিউডের সাথে তাদের যোগাযোগ সেলেব স্ত্রীর কারণেই। রোশন সিং মানেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাম উঠে আসবে এটাই স্বাভাবিক।গতবছর দুর্গা পূজার সময় থেকেই বহুল আলোচিত এই জুটি আলাদা থাকতে শুরু করেন। তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে গড়ালে ফের একসাথে সংসার বাঁধার চেষ্টা করেন রোশন। তবে অভিনেত্রী রাজি হননি।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট পাল্টা পোস্টের মাধ্যমে একে অপরের মাধ্যমে কটাক্ষ শুরু হয়। তবে ফের একবার সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন রোশন। শুধু তাই না সেই পোস্টের ক্যাপশন ঘিরেই শোরগোল পড়েছে নেট পাড়ায়।

ঠিক কী লিখেছেন তিনি? নিজের ছবির ওপরে ক্যাপশনে লিখেছেন “তুমি আমার এক কাপ চা ছিলে, আমি এখন শ্যাম্পেন পান করি…”। তবে কি চা ও শ্যাম্পেন শুধুমাত্র কি পানীয় নাকি বিশেষ কারোর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন রোশন? স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে।

তবে এটাই প্রথম না, কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়।সেখানে তিনি লিখেছিলেন রোশন লিখেছিলেন, “কুৎসিত হৃদয়ের থেকে কুৎসিত মুখ অনেক সুন্দর।” তবে কার উদ্দেশ্যে এই রকম পোস্ট? কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে শ্রাবন্তীর সাথে বিচ্ছেদের পর নিজের মত করে আছেন রোশন।ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর সাথে তার সম্পর্কের গুঞ্জন চললেও বর্তমানে তার শরীরচর্চা নিয়েই মেতে আছেন তিনি। অন্যদিকে ভোটে হেরে রাজনীতি থেকে দূরে শ্রাবন্তী। আপাতত নিজের কাজ নিয়েই আছেন অভিনেত্রী।

 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর