শ্বেতাই রুবেলের লাকিচার্ম, তাতেই বেঙ্গল টপার ‘নিম ফুলের মধু’! কী বলছেন অভিনেতা ?

বুধবারই ৫০০ পর্বে পা দিয়েছে নিম ফুলের মধু পরিবার। বৃহস্পতিবারের টিআরপি তালিকায় ফুলকিকে হটিয়ে এক নম্বর স্থান দখল করল সৃজন-পর্না। খুশি নিম ফুলের মধুর গোটা টিম। খুশি সৃজন-পর্ণাও। রুবেল দাসের (Rubel Das) সাক্ষাৎকারে ধরা পড়ল সেই উচ্ছ্বাস। সৃজন জানালেন, “খুব ভালো লাগছে। শীর্ষ স্থান ধরে রাখা খুব শক্ত, তবে সবার চেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমাদের এপিসোডও খুব ভালো হয়েছে। কোন গোপনে টিমের সঙ্গে একসাথে যে এপিসোড হয়েছে তাতে দুর্দান্ত ফিডব্যাক পেয়েছি।” ‘কোন গোপনে মন ভেসেছে’ নাম উচ্ছ্বচারণের সময়ই সৃজনের গলায় বাড়তি উত্তেজনা দেখা গেছে। 

এই সিরিয়ালে লিড রোলে অভিনয় করছেন রুবেলের মনের মানুষ শ্বেতা দাস। শ্বেতা রুবেলের লাকি চার্ম সে কথা মেনে নেন অভিনেতা। তিনি স্পষ্ট জানান, ‘সে তো বটেই। শ্বেতা আমার লাকি চার্ম।’ সৃজন-পর্নার গল্প দেড় বছর পরও বেঙ্গল টপার এ প্রসঙ্গে রুবেল জানালেন, “এর অধিকাংশ ক্রেডিট লেখকদের। গল্পটাই প্রধান স্তম্ভ সিরিয়ালের। আমরা তো শুধু যা লেখা থাকে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, দর্শকদের বেঁধে রাখেন লেখকরা”।

বুধবার সামনে এসেছে ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো। সেখানে দেখা গেল মেয়ে হয়েছে সৃজন-পর্নার। নাতনি হওয়ায় খুশি নন সৃজনের মা। তবে মেয়েকে দেখে আনন্দে ভেসেছে সৃজন। প্রোমোতেই সৃজনকে বলতে শোনা যায় মেয়ে তো মায়ের চেয়েও বেশি ‘তার-কাটা’। ইতিমধ্যেই ২৫ লক্ষ দর্শক ফেসবুকে সেই প্রোমো দেখেছে। ধারাবাহিকে পর্না-সৃজনের জীবনে নতুন অধ্যায় আসছে। 

অভিনেতা বললেন, “আমরা এখনও শুধু প্রোমোটাই শ্যুট করেছি। এখনও গল্প এই ট্র্যাকে ঢোকেনি। এইটুকু বলব, গল্পে বড় পরিবর্তন আসছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।” ধারাবাহিকে আসছে সৃজন পর্নার এক সন্তান। কতটা প্রস্তুত অভিনেতা। জানান, ‘এখনও কোনও প্রস্তুতি শুরু করিনি। গল্পের ধারা যেভাবে যাবে, আস্তে আস্তে যতটা প্রস্তুতি নেওয়া যায়। আশা করি সব ভালো হবে’।

সাক্ষাৎকারে কবে বিয়ে করছেন সে কথাও জানাতে ভোলেননি রুবেল। বিয়ের খবর এড়িয়ে যাননি। জবাব, ‘হ্যাঁ, আমরা আগামী বছরই বিয়েটা সেরে ফেলতে চাই। তবে তারিখ এখনও ঠিক হয়নি।’

RELATED Articles