রাত পোহালেই সেই বিশেষ দিন। রাত পোহালেই তিনি বার্থ-ডে গার্ল। তবে জন্মদিনের নানান সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, এমনটা বলাই যায়। তাঁর নানান সোশ্যাল মিডিয়া পোস্টই এর প্রমাণ দিচ্ছে।
এবারে তাঁর জন্মদিন সপ্তাহান্তে। তাই একেবারেই নিজেকে শান্ত রাখতে পারছেন না রুক্মিণী। এখন একটু ‘ব্রেক ফ্রি’ মুডেই থাকতে মন চাইছে। একটু মুক্তির আলো চাইছে মন। কিন্তু রিয়্যালিটি চেক বলছে নৈব নৈব চ। সেটি হচ্ছে না। ‘মুক্তি’ পাওয়ার কোনও চান্স নেই তাঁর।
আরও পড়ুন- ‘ফেলুদা’ হিসেবে সত্যজিতের পছন্দের তালিকায় ছিলেন অমিতাভই, কিন্তু কেন তা হল না, জানুন
কিন্তু এর মধ্যে বড় প্রশ্ন হচ্ছে, কার থেকে মুক্তি চাইছেন রুক্মিণী? দেবের থেকে? কেনই বা চাইছেন? না, সেরকম কিছু নয়। আসলে সম্প্রতি রুক্মিণী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সাদাকালো ভিডিও পোস্ট করেছেন। কথা হচ্ছে সেই পোস্টের ক্যাপশন নিয়েই।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি নিজের পায়ের হিল জুতোটি ধীরে ধীরে খুলছেন। তাঁর মুখে লেগে রয়েছে সেই গালে টোল পড়া মন জুড়ানো হাসি। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক মার্কিন গায়িকা আভা ম্যাক্সের গাওয়া ‘নট ইয়োর বার্বি গার্ল’। এই ভিডিওর ক্যাপশনেই রুক্মিণী লিখেছেন তিনি ব্রেক ফ্রি মুডে থাকতে চান, কিন্তু সেটা কোনওভাবেই সম্ভব হচ্ছে না।
View this post on Instagram
আজ থেকে ঠিক চার বছর আগে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ও দেব প্রযোজিত ছবি ‘চ্যাম্প’। এই ছবিতেই অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ রুক্মিণীর। তিনি ছিলেন একজন সফল মডেল। সেই জায়গা থেকে অভিনয় জীবন, এরপর চার বছর কেটে যাওয়া, এখন রুক্মিণীর জীবনে এসেছে অনেকটা বদল। এরই মধ্যে বলিউডেও পা রেখেছেন তিনি।
আরও পড়ুন- গুরুতর অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী, ভুয়ো টিকাকরণ কেন্দ্র থেকে নিয়েছিলেন টিকা
অভিনয় জীবনের চার বছর কাটিয়ে বেশ নস্টালজিক রুক্মিণী নিজেও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, “সত্যি কখনও ভাবিনি অভিনয় করব। অভিনয়ের প্রতি কোনও টান ছিল না। যেদিন ‘চ্যাম্প’-এ হ্যাঁ বলেছিলাম, তখন জানতাম এটাই প্রথম ছবি। এটাই শেষ ছবি। যেদিন অ্যানাউন্স হয়েছিল, আমি চ্যাম্প করছি, তখন বাইরে থেকে এবং কলকাতা থেকেও বেশ কিছু অফার এসেছিল। তখন বলেছিলাম, এটা করছি। আর করব না। মানুষ একটা প্ল্যান নিয়ে এগোয়, আর ঈশ্বর আর একটা প্ল্যান তৈরি করে রাখেন। সেটা মানুষ জানতেও পারে না।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!