এবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন বলিউডের ভাই সলমন খান। এই লকডাউনের মাঝে তিনি আটকে পড়েছেন পানভেলের বাগানবাড়িতে। কিন্তু সেখানেও তিনি সমাজসেবার কাজ থেকে বিরত থাকেননি।বাগান বাড়িতে থাকার সময় এবার পানভেলের স্থানীয় লোকজনদের সাহায্যে নেমে পড়েন বলিউড সুপারস্টার। এমনকী, পানভেলের যে জায়গায় সলমনের বাগান বাড়ি রয়েছে, তার আশপাশের অসহায় মানুষের পেট ভারানোর দায়িত্ব নিয়েছেন বলিউড ভাইজান।
পানভেলের বাগান বাড়িতে বোন, ভগ্নিপতি, লুলিয়া, জ্যাকলিনদের সঙ্গে রয়েছেন সলমন।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন সলমন। যেখানে সলমন একটি সংস্থাকে ধন্যবাদ জানান। পানভেলের অসহায় মানুষদের জন্য পরপর দুবার মুগির মাংস এবং ডিম দিয়ে সাহায্যের জন্য ওই সংস্থাকে ধন্যবাদ জানান সলমন।
এছাড়াও ভাইজান মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দৈনিক শ্রমিকদের সাহায্য করছেন। এই দৈনিক রোজগেরে শ্রমিকের যাতে খাবারের কোনও অভাব না হয়, তার জন্য নিজে দায়িত্ব নেন সলমন। দৈনিক রোজগেরে শ্রমিকদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে দেওয়ার পাশাপাশি রেশনও পাঠাতে শুরু করেছেন সলমন।
তাঁর এই উদ্যোগের কথা প্রকাশ্যে আসতেই প্রশংসার ঝড় বয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধন্য ধন্য করছেন সবাই।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার