টেলিভিশনের বেশ চেনা মুখ শ্রুতি দাস ও অন্বেষা হাজরা। এঁরা দুজনেই বর্তমানে আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করছেন। অন্বেষাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ঊর্মির চরিত্রে ও শ্রুতিকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রে।
নিজেদের নিজেদের ধারাবাহিকে কিন্তু তারা বেশ খ্যাতি অর্জন করেছেন ইতিমধ্যেই। কিছুদিন আগেই শুরু হয়েছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। এই ধারাবাহিকে ঊর্মির চরিত্র প্রথম থেকেই দর্শকের মনে ধরেছে। আর ‘দেশের মাটি’-তে নোয়ার চরিত্র নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই।
তবে অনেকেই হয়ত জানেন না, শ্রুতি ও অন্বেষা কিন্তু একে অপরের ভীষণ ভালো বন্ধু। কাজের ফাঁকে সময় পেলেই তারা একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন। চড়ে বেড়ান গোটা কলকাতা। এমনটা অবশ্য এই দুজনের সোশ্যাল মিডিয়াই প্রমাণ দেয়।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় দুজনেই। এছাড়াও, শ্রুতির আবার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে নানান ভ্লগ বানান তিনি। কিছুদিন আগেই ছিল অভিনেত্রীর বাবার জন্মদিন। সেই জন্মদিনের ভ্লগও রয়েছে শ্রুতির ইউটিউব চ্যানেলে।
তবে সম্প্রতি ঘটল একটি ঘটনা। আর তা দেখে হতবাক সকলে। সকলের সামনেই অন্বেষাকে গাধা বলে বসলেন শ্রুতি। আর প্রিয় বন্ধুর থেকে এমনটা শোনার পর রীতিমতো কেঁদেই ফেললেন অন্বেষা। এ তো বড় অন্যায়। এমনটা করাটা কী ঠিক হল শ্রুতির?
View this post on Instagram
আসলে, ঘটনাটা একটু অন্য। ইনস্টাগ্রামের রিল ভিডিও শুট করছিলেন শ্রুতি ও অন্বেষা। সেখানেই একটি ভিডিওতে লিপ সিঙ্ক করতে গিয়ে এমনটা বলেছেন শ্রুতি, মজা করেই। তবে তাদের এই বন্ধুত্বের খুনসুটির ভিডিও বেশ মনে ধরেছে সকলেরই।





