জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমনি’। এই ধারাবাহিকে গদাই ঠাকুরের ভূমিকায় অভিনয়্য করছেন অভিনেতা সৌরভ সাহা। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় কাজ করছেন সৌরভ। তবে ‘রানী রাসমনি’তে তাঁর অভিনীত গদাই ঠাকুরের চরিত্রে অভিনয় করেই সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
এই ধারাবাহিকে রামকৃষ্ণের চরিত্রটির জন্য ক্যামেরার পিছনে প্রচুর পরিশ্রম করেছেন সৌরভ। তিনি একাধারে যেমন ভালো অভিনেতা, তেমনি অন্যদিকে, একজন দায়িত্ববান স্বামী ও বাবা। তাঁর সোশ্যাল মিডিয়া থেকে তা বেশ স্পষ্ট। তাঁর গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই রয়েছে তাঁর স্ত্রী সুস্মিতা মুখোপাধ্যায় ও ছেলের ছবি।
আরও পড়ুন- দিব্যজ্যোতির সঙ্গে রোশনীর নাচ, জিমের মধ্যে চুটিয়ে একে অপরের তালে তাল মেলালেন এই জুটি
কাজের ফাঁকে সময় পেলেই স্ত্রী-ছেলেকে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়েন সৌরভ। কখনও পাহাড় তো আবার কখনও সমুদ্র। নিজেদের শুরতে যাওয়ার নানান ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৌরভ। সম্প্রতি, স্ত্রী-য়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। এই ছবি দেখলে তাঁকে গদাই ঠাকুর বলে চেনাই যাবে না। তাঁর পরনে রয়েছে জিনস ও টি-শার্ট। সম্পূর্ণ অন্য রূপে দেখা দিলেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- শুটিং-এর ফাঁকে মজা, সিডকে নকল করে সকলকে তাক লাগাল মিঠাই
বলে রাখি, সৌরভের স্ত্রীও টালিগঞ্জের পরিচিত মুখ। বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন সুস্মিতা। জি বাংলার ‘কে তুমি নন্দিনী’ ধারাবাহিকের সেটে সুস্মিতার সঙ্গে সৌরভের প্রথম পরিচয়। সেখান থেকে দুজনের আলাপ। ধারাবাহিকে সুস্মিতা তাঁর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরই তাঁদের সম্পর্ক এগোয়। বৈবাহিক জীবনের ৭টা বছর পার করে ফেলেছেন দুজনে। এখন তাঁদের ছেলের বয়স তিন বছর।





