অদ্ভুত কাণ্ড! সরকারী হাসপাতালের ভেতর থেকেই গায়েব ৩২০ ডোজ করোনা টিকা

টিকা সংরক্ষণ করার ক্ষেত্রে হাসপাতালের থেকে সুরক্ষিত স্থান আর কী হতে পারে। কিন্তু এবার এই হাসপাতাল থেকেই উধাও ৩২০ ডোজ করোনা ভাইরাসের টিকা। এমনই এক ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরের হরিবক্স কানওয়াতিয়া সরকারী হাসপাতালে। এই ঘটনার পরই নানান মহলে প্রশ্ন উঠেছে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকা কতটা সুরক্ষিত=, তা নিয়ে।

এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টিকা কেন্দ্রের নোডাল আধিকারিক এই বিষয়ে সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, “সেন্টারে টিকা আসা-ব্যবহারের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা হয়। সম্ভবত স্টোর থেকেই টিকাগুলি উধাও হয়েছে বলে মনে করা হচ্ছে”।

https://twitter.com/ANI/status/1382276056439156736

আরও পড়ুন- সব রেকর্ড ছাপাল, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৮৪ হাজারের বেশি করোনা আক্রান্ত দেশে, ভয়াবহ পরিস্থিতি

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে হাসপাতালেরই কেউ জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উধাও হয়ে যাওয়া করোনার টিকা ছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা। সেই উধাও হয়ে যাওয়া ৩২০ ডোজের ভ্যাকসিনের সন্ধান চালাচ্ছে পুলিশ।

সাধারণত, ট্রাক বা অন্য মালবাহী গাড়িতে করেই টিকা স্থানান্তরিত করা হয়ে থাকে। সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষীরা। ডোজের সংখ্যা বেশি থাকলে আবার অতিরিক্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়, থাকে পাইলট কার, সশস্ত্র পুলিশ।

আরও পড়ুন- করোনার জের, আজই বন্ধ হওয়ার পথে কুম্ভমেলা, সম্ভাবনা দৃঢ়

ভ্যাকসিনগুলি সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায় না। ভারতে ব্যবহৃত দুটি ভ্যাকসিনই ২-৮ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। ফলে, কোনওভাবে ভ্যাকসিন উধাও হলেও সেটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত করেই স্থানান্তর করতে হবে। ফলে, এ বিষয়ে ওয়াকিবহাল কেউ জড়িত থাকার সন্দেহ করছেন অনেকে।

আরও অন্যান্য খবর