তিয়াসা রায়, বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। তপবে তিয়াসা নামের থেকে বেশী তাকে সকলে শ্যামা নামেই চেনে। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্র সে। প্রথম থেকেই শ্যামার চরিত্রে দর্শকের মন জয় করে এসেছে তিয়াসা।
এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের জীবনের নানান মুহূর্ত তিনি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। নানান ছবি হোক বা স্বামী সুবানের সঙ্গে খুনসুটির কোনও ভিডিও, সবই দর্শকের সঙ্গে শেয়ারে করেন তিয়াসা।
View this post on Instagram
সম্প্রতি, নববধূর সাজে ফটোশুট করছেন তিয়াসা। লাল বেনারসিতে তাঁর এই সাজ মন কেড়েছে নেটিজেনদের। একেবারে বাঙালি গিন্নির মতো দেখাচ্ছে তাঁকে। পরনে লাল বেনারসি, গায়ে ভারী গয়না, মাথায় সাদা ফুল, লাল টিপ ও সিঁথিতে চওড়া সিঁদুরে তিয়াসা হয়ে উঠেছেন আরও লাবণ্যময়ী। এই ছবি শেয়ার করে তিয়াসা ক্যাপশনে লেখেন, “মনেহয় মহুয়ারই আতর মেখে, তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ, সারারাত আকাশে সলমা-জরি! এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে, এসো না গল্প করি”।
View this post on Instagram
আরও পড়ুন- এ কোন ‘গদাই ঠাকুর’! আধুনিক পোশাকে একেবারে অন্য রূপে ধরা দিলেন সৌরভ
বলে রাখি, ২০১৭ সালে একটি নাটকের ওয়ার্কশপে তিয়াসা ও সুবানের আলাপ হয়। এরপর কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পরই নিজের অভিনয় জীবন শুরু করেন তিয়াসা। মাঝে তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল। তবে নিজেদের মধে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আজও তারা একসঙ্গে।
View this post on Instagram
পর্দার মতো বাস্তব জীবনেও আদর্শ বৌমা তিয়াসা। অন্তত, সুবান তেমনটাই দাবী করেন। শুটিং-এর ফাঁকে শ্বশুরবাড়ি মানুষদের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন অভিনেত্রী।





