‘আমার অ’ন্ত’র্বা’সের মাপ নেন ঈশ্বর’, বিতর্কিত মন্তব্য শ্বেতা তিওয়ারির, উঠল অভিনেত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবী

ফের এক বিতর্কের শিরোনামে উঠে এলেন টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। নিজের ওয়েব সিরিজের প্রচার অনুষ্ঠানে গিয়ে তিনি মন্তব্য করেন, “আমার অ’ন্ত’র্বা’সের মাপ নেন ঈশ্বর”। তিনি এই মন্তব্য মজার ছলে করলেও, এ নিয়ে উঠেছে নিন্দার ঝড়।

মণীশ হরিশঙ্করের ওয়েব সিরিজ শো-টপার্স-এর শুটিং চলছে মধ্যপ্রদেশে। এই শুটিংয়ের জন্ত রোহিত রাই, সুরভরাজ জৈনের সঙ্গে মধ্যপ্রদেশের ভোপালের রয়েছেন শ্বেতা তিওয়ারি। সম্প্রতি এই ওয়েব সিরিজের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।

তাঁর এই মন্তব্যের পরই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই-ই নয়, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র ভোপাল কমিশনার মকরন্দ দেউসরকে নির্দেশ দিয়েছেন যাতে এই বিষয়ে তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়া হয়।

আজ, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, “আমি সেই ভিডিও দেখেছি। শুনেওছি। আমি এই বক্তব্যের নিন্দা জানাই। আমি ভোপাল পুলিশ কমিশনারকে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি”।

এই বিষয়ে ভোপালের পুলিশ কমিশনার মকরন্দ দেউসকর বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেয়েছি। বিষয়টি আমাদের নজরেও এসেছে। কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ হলে আগামী পদক্ষেপ নেওয়া হবে”।

এর পাশাপাশি সংস্কৃতি বাঁচাও মঞ্চের তরফে ভোপালের প্লাটিনাম প্লাজায় শ্বেতার ছবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অভিনেত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। মঞ্চের মধ্যপ্রদেশের সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি এই বিষয়ে বলেন, “শ্বেতা তিওয়ারি যেভাবে ঈশ্বরের অবমাননা করে অসংযত বক্তব্য দিয়েছেন, তারপর আমরা এই ওয়েব সিরিজের শুটিং ভোপালে হতে দেব না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জিকে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি”।

তাঁর কথায়, “শ্বেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে হবে। এই ওয়েব সিরিজের শুটিং ভোপালে হতে দেওয়া উচিত নয়। ছবির পরিচালক, ছবির নায়ক, নায়িকারা দেব-দেবীদের অপমান করার চুক্তি নিয়েছেন। হিন্দু সমাজ এটা সহ্য করবে না। শ্বেতা তিওয়ারিকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে”।

RELATED Articles