কোর্টে মিঠাইয়ের উপর একের পর এক মিথ্যে অভিযোগ আনল রেবতী, মেনে নেবে কী সিড?

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘মিঠাই’। ঠিক নামের মতোই মিষ্টি এই ধারাবাহিকও। প্রথম থেকেই দর্শকের পছন্দের তালিকায় ঢুকে গিয়েছে ‘মিঠাই’। সেই প্রভাব দেখা গিয়েছে টিআরপির তালিকাতেই। গত কয়েক সপ্তাহ ধরেই মিঠাইকে প্রথম স্থান থেকে টলানো যাচ্ছে না।

এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাই ও সিড। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ও সিডের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায়কে। সিড ও মিঠাইয়ের সম্পর্কের সমীকরণ, তাদের মধ্যেকার খুনসুটি, একে অপরকে নকল করা, এসব নিয়েই এগোচ্ছে গল্প।

আরও পড়ুন- ‘কর্তা-গিন্নি এক গাড়িতে চেপেই চলল ডিভোর্স করতে’, সিড-মিঠাইয়ের কাণ্ডকারখানা দেখে হেসেই খুন দর্শক

সিড বিয়েতে বিশ্বাসী নয়, কিন্তু তবুও দাদুর কথা মেনে মিঠাইকে বিয়ে করে সে। প্রথমের দিকে মিঠাইকে একেবারেই সহ্য করতে না পারলেও ধীরে ধীরে যেন মিঠাইয়ের প্রতি দুর্বল হচ্ছে সে। কিন্তু মুখে তা কখনও স্বীকার করবে না।

এরই মধ্যে দাদু ফেঁদে ফেললেন একটা চাল। হঠাৎই মিঠাই ও সিডের ডিভোর্স পেপার নিয়ে হাজির দাদু। তাঁর মতে, সিড যখন মিঠাইকে পছন্দ করেই না তাহলে ডিভোর্স হওয়াই ভালো। আর এদিকে তো তোর্সা দু’পা বাড়িয়েই রয়েছে, সিড-মিঠাইয়ের ডিভোর্স হলেই সে সিডের গলায় ঝুলে পড়বে।

সিড মিঠাইকে ডিভোর্স দিতে চাইছে না, কিন্তু মুখে না-ও বলতে পারছে না। মহা বিপদ! যাক, সব পেরিয়ে দুজনেই পৌঁছেছে কোর্টে ডিভোর্সের শুনানির জন্য। কিন্তু সেখানে গিয়ে এক নাটক।

সিডের হয়ে মামলা লড়ছেন তোর্সার মা রেবতী। তিনি কোর্টে মিঠাইয়ের বিরুদ্ধে নানান মিথ্যে অভিযোগ আনেন। এও বলেন যে মিঠাইয়ের পরিবার নাকি ব্ল্যাকমেল করিয়েছিল বলেই সিড বিয়ে করতে বাধ্য হয়েছে, তাঁকে জোর করেছিল মিঠাইয়ের পরিবার।

এহেন মিথ্যে অভিযোগ শুনে মিঠাই কান্নায় ভেঙে পড়ে। আর তাঁর কান্না দেখে মন খারাপ হয় সিডেরও। কান্না মোছার জন্য মিঠাইকে নিজের রুমালও দিতে চায়, কিন্তু মিঠাই নেয় না। এরপর? এরপর আর কী, জোর করে মিঠাইয়ের হাতে রুমাল গুঁজে দেয় সিড।

আরও পড়ুন- চার বছরের যাত্রাপথের ইতি, ‘রানী রাসমনি’র অন্তিম পর্বের শুটিং-এ কেঁদে ভাসালেন দিতিপ্রিয়া

আর সিড-মিঠাইয়ের এসব কাণ্ড দেখে হেসে ওঠে সিডের পরিবার। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? সিড কী তবে মিঠাইয়ের বিরুদ্ধে আসা সব মিথ্যে অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করবে? নাকি ডিভোর্সটা চুপচাপ মেনে নেবে? কী হতে চলেছে সিড ও মিঠাইয়ের সম্পর্কের সমীকরণ, তা আগামী পর্বেই জানা যাবে।

RELATED Articles