‘বিয়ে বাড়িতে গাইলে অকাত নষ্ট হয়’, ভরা মঞ্চে প্রকাশ্যে নেহা কক্করকে খোঁচা দিলেন অভিজিৎ ভট্টাচার্য

গায়ক-গায়িকাদের মধ্যে ঝগড়া মাঝে মাঝেই হয়ে থাকে। শুরু হয় নানা তর্ক বিতর্ক। এমনকি গায়ক গায়িকাদের অনুরাগীদের মধ্যেও এ নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এবার সুপারস্টার সিঙ্গারের এপিসোডে এবার দুই গায়ক গায়িকার মধ্যে শুরু হল ঝগড়া। বিয়ে বাড়িতে গান গাওয়া নিয়ে অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নেহা কক্কর। সেদিনের এপিসোডে অভিজিতের সঙ্গে অতিথি বিচারক হিসেবে এসেছিলেন গায়িকা অনুরাধা পারওয়ালও। এই ঝামেলায় গায়িকা অনুরাধা চুপ করে যান। 

এদিনের এপিসোডে দেখা যায়, মাস্টার আরিয়ানের পারফরমেন্স মুগ্ধ সকলে। পারফরমেন্সের শেষে ছোট ছেলেটি ও তার পরিবারকে কীভাবে সকলে ছোট করেছে। এও জানায়, কীভাবে কিছু লোক মনে করত কোনও রিয়েলিটি শো-তে গাওয়ার ‘অকাত নেই’ আরিয়ানের। এমনকি ওই এপিসোডে জানা যায় টাকার জন্য বিয়ে বাড়িতেও গান গেয়েছে, আরিয়ান। 

আরিয়ানের এই কথার পরিপ্রেক্ষিতেই বাক বিতর্কে জড়িয়ে পড়েন অভিজিৎ ও নেহা। বর্ষীয়ান গায়কের দাবি, ‘বিয়ে বাড়িতে গাইলে অকাত (হিন্দিতে শব্দটি ক্ষমতা বোঝাতে) নষ্ট হয়’। আর বর্ষীয়ান গায়কের এই উত্তরে আঁতে ঘা লাগে নেহার। সরাসরি এই কথার প্রতিবাদ করেন তিনি।

এমনকি চেঁচামেচি এমন পর্যায় পৌঁছায় যাতে কেই কারোর কথা শুনতে চাননা। অভিজিৎ বলেন, ‘এক কোটি টাকা দিয়ে বিয়ে বাড়িতে গাওয়া কোনও বড় ব্যাপার নয়। এক কোটি টাকার অফার ফেরানো হল গায়কের আসল অকাত।’ নেহাও একই সময় বলতে থাকেন, ‘আমি শুধু এই ছোট বাচ্চাটাকে বোঝাতে চাই, কোনও কাজ ছোট নয়। আমার ভক্তদের গর্ব হয়, ওদের বিয়েতে আমি গাইলে। আমি এর মধ্যে কোনও খারাপ দেখি না!’

তবে এপিসোড দেখে সকলেই নেহা কক্করের কথাকেই সমর্থন করেছেন। একজন মন্তব্য করলেন, ‘কারও অকাত নিয়ে প্রশ্ন করা মানে তাঁকে ছোট করা। বিয়ে বাড়িতে গাইলেই ছোট হতে হবে, এমন কোনও কিছু নেই।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এই লোকটা আতিফ ইসলামকে নিয়েওকিছু বছর আগে বাজে কথা বলেছিল। পুরো পাগল।’ তৃতীয়জন লিখলেন, ‘আমার মনে হয় অভিজিতের লোক সমাজে মুখ খোলাই উচিত নয়।’

উল্লেখ্য, কিছুদিন আগেই মুকেশ ও নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিংয়ে অরিজিৎ সিং পারফর্ম করেন। সেখানে গান গাওয়ার জন্য ট্রোলের শিকার হন ওই গায়ক। এমনকি, এই প্রসঙ্গে আশা ভোঁসলে-র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, তিনি কোটি টাকা দিলেও গান গাইতেন না বিয়েবাড়িতে। মুকেশ ও নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিংয়ে অরিজিৎ সিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 

RELATED Articles