গুনগুনকে মানুষ করতে বাড়িতে আটকে রাখল সৌজন্য, মেয়েদের সিদ্ধান্তের কেন গুরুত্ব নেই, ক্ষোভ নেটিজেনদের

টেলিভিশনের পর্দায় নানান ধারাবাহিক দেখানো হয়। তবে এর মধ্যে কিছু সংখ্যক ধারাবাহিকই মানুষের মনে দাগ কেটে যায়। ‘খড়কুটো’ ধারাবাহিক এর মধ্যে একটি। গুনগুন ও সৌজন্যের রসায়নে মজেছে দর্শক। মাঝে টিআরপির তালিকায় নীচে নেমে যাওয়ায় ধারাবাহিককে ট্র্যাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা চলছে।

সৌজন্যের খারাপ ব্যবহারের জন্য অভিমান করে বাবার কাছে চলে যায় গুনগুন। সিদ্ধান্ত নেয় সে সৌজন্যকে ডিভোর্স দেবে ও পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাবেই। তবে মুখার্জি পরিবারের সদস্যরা অনেক কষ্টে বুঝিয়ে গুনগুনকে বার ফেরত আনে।

আরও পড়ুন- অদ্ভুত পোশাক পরে নেটিজেনদের রোষের মুখে সৌরভ!

কিন্তু তা বলে গুনগুন ও সৌজন্যের মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু মেটেনি। শেষ পরীক্ষা দিতে যাওয়ার আগেও এক পশলা ঝামেলা হয়ে গিয়েছে। এরই মধ্যে সৌজন্যের সহকর্মী ও গুনগুনের পিসতুতো দিদি তিন্নি সৌজন্যের বাড়িতে আসায় ফের রেগে যায় গুনগুন। সকলের সামনে বলেই ফেলে যে সে বাড়ি থেকে চলে গেলেই ভালো হয়, বাড়ির বউ হিসেবে তিন্নি দিদিই আসবে। তবে একথায় সায় দিতে নারাজ সৌজন্য।

এদিকে, গুনগুন তাঁর বাবাকে ফোন করে যে পরীক্ষা শেষ হলেই সে এই বাড়ি থেকে চলে যাবে। ওদিকে, সৌজন্য মনে মনে ভাবে যে গুনগুন বাবার আদরে বাঁদর হয়েছে। এই বাড়িতে ফেরা তাঁর নিজের ইচ্ছাতে হলেও, বাড়ি থেকে চলে যাওয়াটা হবে সৌজন্যের ইচ্ছাতেই।

যদিও সে কথায় আমল দিতে বিশেষ রাজী নয় গুনগুন। কিন্তু এরই মধ্যে এই ধারাবাহিক নিয়ে উঠেছে প্রশ্ন। নেটিজেনদের একাংশের মতে, গুনগুনের নিজের সিদ্ধান্তের কোনও দাম কেন থাকবে না? সে মেয়ে বলে? স্ত্রী বলেই সারাজীবন স্বামীর ইচ্ছা অনুযায়ী তাঁকে কাজ করতে হবে? সেই চিরাচরিত প্রথা থেকে কেন আজও সমাজ বেরিয়ে আসতে পারে না? নাকি গুনগুন কোনও রোজগার করে না বলে তাঁকে তাঁর স্বামী যা বলবে, তাই-ই মুখ বুজে মেনে নিতে হবে।

আরও পড়ুন- শুরু হওয়ার প্রথমদিনই বন্ধ শুটিং, ‘ভাতের থালায় লাথি মারছে’ স্বরূপ বিশ্বাসের প্রতি ক্ষোভ কলাকুশলীদের

যদিও সৌজন্য গুনগুনকে ভালোবেসেই তাঁকে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু তাতে তো গুনগুনেরও সায় থাকা প্রয়োজন। আবার নেটিজেনদের অন্য এক অংশের মতে, গুনগুনও চায় সৌজন্যের সঙ্গেই থাকতে, কিন্তু অভিমানের কারণে জোর করে সে চলে যেতে চাইছে। এবার ধারাবাহিকের পরবর্তী মোড় কী হয়, তা তো আগামী পর্বেই দেখা যাবে।

RELATED Articles