জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে।
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির এই সিজনে কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন। এমনকি জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী রাও দাদাগিরির মঞ্চে খেলতে এসেছেন।
সম্প্রতি দাদাগিরির এপিসোডের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে দাদাগিরির মঞ্চে এক মহিলা প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও তার মেয়ে সানা বন্ডিং সম্পর্কে জানতে চান। এ কথার উত্তরে সৌরভ (Sourav Ganguly) জানান, “তাঁর সবসময়ই সানার ছোটবেলার কথা মনে পড়ে। সানা যখন ছোট তখন সানাকে কোলে নিতে ভয় পেতেন তিনি। প্রথম প্রথম বিছানায় বসে কলে নিতেন নিজের মেয়েকে”।
প্রতিযোগী জানান, সৌরভ (Sourav Ganguly) ও সানার সম্পর্ক তার বেশ ভালো লাগে। বাবা মেয়ের একটি মিষ্টি সম্পর্ক। এর উত্তরে সৌরভ জানান, “সানা মিষ্টিতো বটেই সঙ্গে বেশ চালাকও। বাবাকে এক পকেটে রাখে, মাকে আরেক পকেটে”।
উল্লেখ্য, সানা বর্তমানে পড়াশোনা ও কাজের সূত্রে লন্ডনে থাকেন। তাই খুব একটা সানার ভারতে আসা হয়না। তবে সময় পেলেই বাবা-মা যান লন্ডনে ঘুরতে। তবে মেয়েকে নিয়ে সৌরভের একটা আক্ষেপ রয়েই গেছে। কোনো অনুষ্ঠানে মেয়েকে কাছে পান না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দাদাগিরি বিভিন্ন পর্বে এভাবেই উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবার তার মেয়ে স্ত্রীকে নিয়ে বহু কথা। উঠে এসেছে নানান সিক্রেট। এমনকি টিপ দিতেও দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। আবার কখনো প্রতিযোগীদের থেকে আসা প্রশ্নের উত্তরে হাসতে বাধ্য হয়েছেন সকলে।





