বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় নানান কুরুচিকর কথা বলার মানুষের অভাব নেই। কোনও মহিলা তারকার সম্পর্কে কোনও খারাপ, অশ্রাব্য কথা লিখতে গেলেও দু’বার ভাবেন না তারা। অনেকেই আছেন, যারা এই বিষয়টিতে ততটা আমল দেন না। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের দিকে আসা কুমন্তব্যের যোগ্য জবাব দিলেন তিনি। কলকাতা পুলিশ সাইবার ক্রাইম শাখায় অভিযোগও জানালেন অভিনেত্রী।
ঘটনাটি ঠিক কী? আসলে, ফেসবুকে সুজন সেন নামের এক প্রোফাইল থেকে লেখা হয়, “ভাত চাই? শ্রীলেখা মাসিকে কল করুন। জানতে চান এখুন ওঁনার রেটটা কী চলছে একজনের সঙ্গে কতো আর দুইজনের সঙ্গে কতো আর দুইয়ের অধিক জনের সঙ্গে কতো। পদাধিকারী মাকু কালো চুলের হলে কতো আর পদাধিকারী মাকু সাদাচুলের হলে কতো”?

এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পালটা দেন শ্রীলেখা মিত্র। কলকাতা পুলিশ এবং সাইবার ক্রাইম শাখার হ্যাশট্যাগ দিয়ে লেখেন, “বোনপো সুজন সেন শুধু আমার ভাত কেন, কোভিড সংক্রান্ত যে কোনও সাহায্য লাগলে বোলো মাসি যথাসাধ্য সাহায্য করবে। তুমি তৃণমূল না বিজেপি? মানে বোঝার চেষ্টা করছি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভাষায় আমার সম্পর্কে লিখলে”।
আরও পড়ুন- ‘কলাকুশলীরা মরল না বাঁচল, তাতে ফেডারেশনের কোনও যায় আসে না’, অকপটে ইন্দ্রাণী

এরপর আরও একটি স্ক্রিনশট শেয়ার করেমন অভিনেত্রী। দেখা গিয়েছে সুজন সেন নামের ওই প্রোফাইলে লেখা বিজেপির কর্মী। এরপর ফেসবুকে শ্রীলেখা জানান যে তিনি সাইবার ক্রাইম শাখায় এই বিষয়ে রিপোর্ট করেছেন।
UPDATE
HAS BEEN TAKEN TO THE VET .This guy has met with an accident and is unable to get up. Probably a broken hip..
Location : near surendranath law college. Auto gali
Please See if anyone can get gelpPosted by Rejick Mukherjee on Friday, 30 April 2021
প্রসঙ্গত, চারিদিকে করোনা পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছে। এর মধ্যে শ্রীলেখা নিজের সোশ্যাল মিডিয়া থেকে প্রয়োজনীয় তথ্য শেয়ার করছেন ক্রমাগত। সাধারণ মানুষই নয়, এর পাশাপাশি সারমেয়দের জন্যও তিনি অনেক কাজ করেন। তাদের কোনও অসুবিধা দেখলেই বাকী পশুপ্রেমীদের তা জানান তিনি যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়।





