জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হল আজ, সোমবার বিকেলে। ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির খেতাব ছিনিয়ে নিল গুমনামী। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তি পায় ২০১৯ সালে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে নেতাজির ভূমিকায় অভিনয় করেছিলেন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী।
বাংলা ছবির ঝুলিতে রয়েছে আরও পুরস্কার। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা মৌলিক পরিচালকের পুরস্কার পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, এই ছবির জন্যই সেরা আবহ সঙ্গীতের পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ‘গুমনামী’ ছবির চিত্রনাট্যও সেরার খেতাব পেয়েছে।
আরও পড়ুন- সুতোয় বাঁধা অন্তর্বাস পরেই নাচে মাতলেন উত্তমকুমারের নাতবউ দেবলীনা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়
এই বিষয়ে সৃজিত মুখোপাধ্যায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান যে এই ছবির জন্য তাঁকে খুনের হুমকি পেতে হয়েছে, তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। তবে তিনি পুরস্কারের কথা ভাবেন না। সকলে এই ছবির জন্য অনেক খেটেছে। তাঁর মতে পুরস্কার না পেলে তাদের সেই পরিশ্রম তো আর কমে যেত না।
অন্যদিকে, সেরা হিন্দি ছবির পুরস্কার পেল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ছবি ‘ছিছোরে’। ‘পঙ্গা’ ও ‘মনিকর্ণিকাঃ দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। ‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন মনোজ বাজপেয়ী। তামিল ছবি ‘অসুরণ’ ছবির জন্যও সেরা অভিনেতার পুরস্কার গেল ধনুশের কাছে।
আরও পড়ুন- সদ্যই খেয়েছেন ন’মাসের সাধ, মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন মধুবনী
জাতীয় পুরস্কারের তালিকায় এবার বাঙালির জয়জয়কার। বনগাঁর ছেলে বিশাখজ্যোতি ‘নন ফিচার’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন।
বলে রাখি, গত বছর মে মাসেই এই পুরস্কার ঘোষণার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। ২০১৯ সালের ছবিগুলির বাছাই পর্বের কাজও দেরী হয়। তবে, অবশেষে সোমবার এই তালিকা প্রকাশ পেল।





