‘যা মুখে আসে, তাই-ই বলে’, ধারাবাহিকে সবসময়ই ঝগড়া স্রোত-স্বার্থকের, বাস্তব জীবনে তাদের কেমিস্ট্রি কতটা জমল?

শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন। এই ধারাবাহিকে (Mithijhora) গল্পে ছোট বোন স্রোতের চরিত্রে অভিনয় করে স্বপ্ননীলা চক্রবর্তী। এ বিপরীতে দেখা যাচ্ছে স্বার্থককে। এই চরিত্রটি করেন মৈনাক ঢোল।

মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে বারবার স্রোত স্বার্থকের মধ্যে ঝামেলা হতে দেখা যায়। যে কলেজে স্রোত পড়াশোনা করে সেই কলেজেই প্রফেসর স্বার্থক। যে কোন বিষয় নিয়েই তাদের মধ্যে গোল বেধে যায়। স্রোত কথা বলতে গেলেই সমস্যা তৈরি হয়। এবার সাক্ষাৎকারেও তাদের দেখা গেল ঝগড়া করতে। সাক্ষাৎকার দিতে দিতেই লেগে গেল ঝগড়া। সবাই নাকি স্বার্থক স্যারের টিমে থাকে এটাই অভিযোগ করছে স্রোত। এমনকি শুটিং করে গোটা টিমও স্বার্থকের দলে।

স্রোতের কথায় কালা জাদু জানে স্বার্থক স্যার। এবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্রোত জানান, “ইন্টারভিউ দিতে গিয়ে সব মেয়েরা স্বার্থক স্যারের প্রেমে হাবুডুবু।” তবে এ কথা মোটেই স্বীকার করতে চাইছেন না স্বার্থক। ঝগড়ার শেষে ও তার প্রশংসা করে সার্থক বলে, “যা আসে মুখে তাই বলে যায়, তবে মেয়েটা ভালো।”

ধারাবাহিকে (Mithijhora) স্বার্থক স্যার এখনো বুঝে উঠতে পারছেন না স্রোতকে ভালো লাগে কিনা তার। এক মুহূর্ত ভালো লাগলে পরের মুহূর্তেই ঝগড়া করে ফেলছে। কিছুই বুঝতে পারছে না। মেডিকেল ক্যাম্প এ গিয়ে জ্বর বাঁধিয়ে বসে ছিল স্রোত। সেসময় দর্শক তাদের কিছু মিষ্টি মুহূর্ত দেখেছে। তবে তারপর থেকে আবার ঝগড়া লেগেই রয়েছে এই জুটির। অনস্ক্রিনে এই জুটিকে সারাক্ষণ ঝগড়া করতেই দেখে দর্শক। তবে বাস্তবেও তারা নাকি সারাক্ষণ ঝগড়াই করে থাকে। তবে দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা সাক্ষাৎকারে স্পষ্ট।

স্রোতের কথায়, “প্রথম দিন থেকেই আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খুব ভাব নেবে আমার থেকে সিনিয়র। ভেবেছিলাম প্রথম দিন থেকেই একটা কড়া শাসন থাকবে। আমি বুঝতে পেরেছিলাম মৈনাকদা মানুষটা খুব ভালো, তাই আমার ঝগড়া করতে ভালো লাগে”। স্রোত সার্থকের জুটিকে সকলেই খুব ভালবাসছে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।

RELATED Articles