ইন্ডাস্ট্রির নতুন যুগল শোভন ও স্বস্তিকার প্রেমকাহিনী সকলেরই অল্পবিস্তর জানা। খুব ভালো বন্ধু থেকে অবশেষে প্রেমিক-প্রেমিকা, শোভন ও স্বস্তিকার প্রেমের এই পথ বেশ মিষ্টি। এবার শোভনের জন্মদিনটাও বেশ মিষ্টিভাবেই পালন করলেন স্বস্তিকা।
স্বস্তিকার সঙ্গে শোভনের এটা প্রথম জন্মদিন। তাই ব্যাপারটা যে একটু স্পেশ্যাল হবেই, এমনটা প্রত্যাশিতই ছিল। ছোট্টর মধ্যে কিন্তু খুব মিষ্টি করে শোভনের জন্মদিন পালন করলেন স্বস্তিকা। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির উপরেই কেক কাটলেন শোভন। পাশে দাঁড়িয়ে স্বস্তিকা নিজের ভালোবাসার জানান দিলেন তাঁকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বস্তিকা।
View this post on Instagram
আরও পড়ুন- ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা, ভাইরাল সেই নাচের ভিডিও
তাদের সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। শোভনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তাঁর অনুরাগীরা। এর পাশাপাশি শোভন ও স্বস্তিকার সম্পর্কের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। কিছুদিন আগেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা।
View this post on Instagram
বলে রাখি। স্বস্তিকা বর্তমানে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন। এদিকে জানা গিয়েছে, ২০২১ সালে শোভনের দুটি গান মুক্তি পাচ্ছে। গত ২২শে জানুয়ারি মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মের ছবি ‘তুমি আসবে বলে’। এই ছবিরই টাইটেল ট্র্যাকটি গেয়েছেন শোভন। এটি ছাড়াও, দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’-এও একটি গান গেয়েছেন শোভন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার