কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন রাজ চক্রবর্তী। তৃণমূলের তরফে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে তাঁকে। ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন পরিচালক। রাজের আদি বাড়ি হালিশহর। তাই নিজের জায়গায় প্রার্থী হতে পেরে বেশ খুশি তিনি।
রাজকে পেয়ে বেশ খুশি ব্যারাকপুরের মানুষেরাও। ভোটের আর বেশিদিন বাকী নেই। তাই রোজই প্রচারে বেরোচ্ছেন রাজ। এই কারণে নিয়মিত কলকাতায় আসা হয় না। ফলত, স্ত্রী শুভশ্রী ও ছেলে ইউভানের সঙ্গে দেখাও হয় না রোজ। মিস করেন তাদের।
আর পড়ুন- সদ্যই খেয়েছেন ন’মাসের সাধ, মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন মধুবনী
অন্যদিকে, শুভশ্রীর অবস্থাও একইরকম। রাজ নেই, তাই ছেলেকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি, ইউভান তার জীবনের প্রথম পার্টি করল মায়ের সঙ্গে। এদিনের পার্টিতে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল ছোট্ট ইউভানকে। পার্টিতে মায়ের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছিল সে। ব্লু জিন্স, টি-শার্টের উপর সাদা জ্যাকেট। এদিন শুভশ্রীর থেকেও দেখতে সুন্দর লাগছিল ইউভানকে, অন্তত নেটিজেনদের তাই-ই মত।
View this post on Instagram
আরও পড়ুন- সায়নী ‘বহিরাগত’, আসানসোলে ভোট প্রচারে নেমেই প্রতিপক্ষকে কটাক্ষ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার
রাজ কাছে নেই, তাঁকে খুবই মিস করছেন শুভশ্রী। তাই তাঁকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে বিশেষ বার্তা দিলেন শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে রাজ ইউভানকে ধরে রয়েছেন, তাঁর মুখে ভঙ্গি বেশ হাস্যকর।
View this post on Instagram
ছবি পোস্ট কর শুভশ্রী লেখেন, “তোমার নাচ খুব মিস করছি, তোমার ঘুমপাড়ানি গান, তোমার পাগলামো, তোমার আগলে রাখা, তোমার স্পর্শ, সবকিছু। আমরা তোমাকে খুব ভালোবাসি আমাদের হিরো, আমাদের জীবন, আমাদের ভালোবাসা। ইউভান ও মাম্মা”। রাজ ও শুভশ্রী একে অপরকে ভালোবেসে ‘মাম্মা’ বলেই ডাকেন।





