শেষ পর্যন্ত অঙ্কুশকে ‘বাচ্চা বাঁদর’ বললেন শুভশ্রী, অভিনেত্রীর উপর ক্ষেপে গেলেন অঙ্কুশের অনুরাগীরা

বেশ সুন্দর একটি সেলফিই পোস্ট করেছিলেন সকলের প্রিয় অঙ্কুশ। পিছনে দেখা যাচ্ছে কলকাতার উঁচুতলার বিল্ডিংগুলি। মাথা উঁচু করে মহানগরীর বুকে দাঁড়িয়ে বিশাল অট্টালিকা। সূর্যের পড়ন্ত আলোয় নায়ককেও দেখাচ্ছিল বেশ। এই ছবিতে অঙ্কুশের অনুরাগীদের লাইক, কমেন্টও আসছিল ভরে ভরে।

কেউ লিখেছেন, “এই ছবির জন্যই তো অপেক্ষা করছিলাম অঙ্কুশ”। আবার কেউ লিখেছে, “দাদা তুমি হিরো”। তবে এসবের মাঝেই বোমা ফাটালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সকলের সামনেই অঙ্কুশকে বাচ্চা বাঁদর বলে দিলেন তিনি।

অঙ্কুশ ও শুভশ্রী সহকর্মীর পাশাপাশি ভালো বন্ধুও। দুজনেই সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করলে একে অপরের কমেন্ট বক্সে ঢুঁ মেরে নানান কমেন্ট করেন তারা। এবারেও তাই হল। অঙ্কুশের এই ছবিতে শুভশ্রী কমেন্ট করলেন, “পুরো বাচ্চা বাঁদর”।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

যদিও শুভশ্রী মজার ছলেই এমন কমেন্ট করেছেন, তবুও অভিনেত্রীর উপর মনঃক্ষুণ্ণ হয়েছেন অঙ্কুশের অনুরাগীরা। হলেই বা বন্ধু, তাদের প্রিয় অভিনেতাকে যদি কেউ বাচ্চা বাঁদর বলে সম্বোধন করেন, তাহলে রাগ তো হওয়ারই কথা। এই নিয়ে শুভশ্রীকে দু’চার কথা শুনিয়েওছেন অনেকেই। তবে বেশিরভাগই এই কমেন্টকে মজার ছলেই নিয়েছেন।

অঙ্কুশ ও শুভশ্রী প্রথম জুটি বেঁধে কাজ করেছিলেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে। এরপর বিরতি। অনেক বছর পর ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সুপার ন্যাচারাল থ্রিলারের উপর ছবি যার পরিচালনায় রয়েছেন বাবা যাদব। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

এরই পাশাপাশি প্রেমেন্দু বিকাশ চাকীর আগামী ছবিতে রিয়েল লাইফ পার্টনার ঐন্দ্রিলার সঙ্গে কাজ করছেন অঙ্কুশ। শনিবার ছিল সেই ছবির শেষ শুটিং। ম্যাজিকের পর আবারও ঐন্দ্রিলা-অঙ্কুশ এক সঙ্গে।

এগুলো ছাড়াও হাতে বেশ কিছু কাজ রয়েছে অঙ্কুশের। কিছু আলোচনার পর্যায়ে। আবার কিছু ইতিমধ্যেই ফিক্সড। এরই মধ্যে ঘুরে ফিরে আসছে তাঁর ও ঐন্দ্রিলার বিয়ের খবর। যদিও তাঁদের বিয়ে নিয়ে সাসপেন্স সযত্নে লালন করছেন টলিপাড়ার জনপ্রিয় ওই জুটি।

RELATED Articles