আরও পড়ুন- বিজেপি এজেন্টের গাড়ি ভাঙচুর, মহিলা বিজেপি এজেন্টকে মারধর তৃণমূলের, উত্তপ্ত কেশপুর
তবে এদিন বেশ বেলা করেই বের হন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রেয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে বয়ালে এলেন তৃণমূল নেত্রী। এখানে সকাল থেকেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। ওই এলাকায় মমতা যেতেই উত্তেজনা তৈরি হয়। তখনও বিভিন্ন বুথে ঘুরছেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, সকাল থেকে এতগুলো বুথ ঘোরার পর, ভোট নিয়ে সন্তুষ্ট নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। বললেন, ‘বেগম হারছে। বিকাশ জিতছে। জমির সঙ্গে কঠিনভাবে যুক্ত আমি। গ্রামে পাড়ায় লোকজন আছে। মানুষকে বিশ্বাস শব্দটা খুব বড়। যেটা নন্দীগ্রামে জনগণের সঙ্গে আমার আছে। ২০ বছরের সম্পর্ক। আমার এজেন্টকে ঢুকতে সকালে বাধা দিচ্ছিল। পরে ঠিক হয়ে যায়। শান্তিপূর্ণ ভোট চলছে’।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার