“মাল খায় সব বাঙালি, তাই জেলে যাবে সবাই”, দীপিকাকে সমর্থন করে এ কী বললেন স্বস্তিকা?

বাঙালি সব কিছু খায়, তাই সব বাঙালির উচিত জেলে যাওয়া। টুইটারে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় সবকিছু ছাপিয়ে উঠে এসেছে মাদকচক্রের যোগ। যেখানে একের পর এক বলিউড অভিনেত্রী এবং বিভিন্ন প্রযোজক ম্যানেজার এর নাম উঠছে।

সম্প্রতি এনসিবি, (NCB) দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) একটি চ্যাট ফাঁস করেছে যেখানে দেখা যাচ্ছে দীপিকা মালের খোঁজ করছেন। সেই সূত্রেই এক নেটিজেন টুইট করেন এবং সেই টুইট শেয়ার করে স্বস্তিকা লেখেন “আমাদের সবার জেলে যাওয়া উচিত কারণ বাঙালিদের কাছে মাল মানে তো পানীয়।মাল থেকে মাছ, সিগারেট থেকে জল – আমরা বাঙালিরা তো সব খাই।”

স্বাভাবিকভাবেই স্বস্তিকার এই টুইট ঘিরে জমে উঠেছে প্রবল বিতর্ক। অনেকের দাবি অভিনেত্রী নিজে গাঁজা খান বোধায় তাই এরকম অবিবেচক মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, এখানে দীপিকা মাল বলতে কী বোঝাতে চেয়েছেন সেটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে তাই স্বস্তিকার এই রকম মন্তব্য করা সাজে না। যদিও নিজের মেজাজে থাকা স্বস্তিকা এসব কমেন্ট এর কোনো উত্তর দেননি।

https://twitter.com/swastika24/status/1309400021947658241?s=20

অন্যদিকে প্রতিদিনই সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলা কান্ডে নতুন নতুন তথ্য উঠে আসছে। আজ দীপিকাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে দীপিকা জানিয়েছেন যে তিনি ড্রাগ সংক্রান্ত চ্যাট করেছিলেন কিন্তু কোনদিনও ড্রাগ সেবন করেননি! শ্রদ্ধা কাপুর ও জিজ্ঞাসায় জানিয়েছেন যে তিনিও কোনদিনও মাদক নেননি!

পাশাপাশি, করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ রবিপ্রসাদের বাড়িতেও হানা দেয় NCB। তাকে পরে গ্রেফতার করা হয়েছে। ধর্মা প্রোডাকশনের সহকারী পরিচালক অনুভব চোপড়াকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সকলের বক্তব্য যেভাবে এনসিবি এগোচ্ছে তাতে করণ জোহরের নিজের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। ফলে বলিউডে এখন ঘোর সংকটে একথা বলাই বাহুল্য!

RELATED Articles

Leave a Comment