রাষ্ট্রপুঞ্জে আজ ভার্চুয়াল ভাষণ প্রধানমন্ত্রীর! উগ্রপন্থা দমনে দেবেন জোর!

রাষ্ট্রপুঞ্জে (United Nations) ইমরান খান (Imran Khan) ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন আর এবার আজ‌ই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানত মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী গোটা বিশ্বের উগ্রপন্থা দমনের ওপরে সর্বোচ্চ জোর দেবেন। একইসঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরেও জোর দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। এক‌ইসঙ্গে আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন (International extremist organization)
বা জঙ্গির তালিকা তৈরি হচ্ছে বা তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে তা আরও স্পষ্ট করার বিষয়ে জোর দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। একই সঙ্গে জলবায়ু দূষণের বিষয়টিতে জোর দিতে পারে ভারত। সেইসঙ্গে করোনা নিয়ন্ত্রণে ভারতের ভূমিকা ও বিশ্বের ১৫০টি দেশকে সাহায্য করার বিষয়টি তুলে ধরতে পারে ভারত।

বর্তমানে রাষ্ট্রপুঞ্জের শান্তিররক্ষী বাহিনীতে ভারতের সেনা সবচেয়ে বেশি রয়েছে। আর তাই শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ভারত আরও ক্ষমতার দাবি করতে পারে। ভার্চুয়াল এই ভাষণ সম্প্রচারিত হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটায়। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাষ্ট্রপুঞ্জের অধিকাংশ কর্মসূচিই হচ্ছে ভার্চুয়াল (virtual)। আগে থেকে রেকর্ড করা ভাষণে সম্প্রচারিত হবে সন্ধ্যায়।

আরও অন্যান্য খবর