সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর তিন মাস পরেও সেই নিয়ে জলঘোলা বেড়েছে বৈ কমেনি। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে মাদকচক্র যোগে অভিযোগে হেফাজতে নিয়েছে এনসিবি। কিন্তু বলিউডের একটা অংশের দাবি যেভাবে রিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে কাটাছেঁড়া চলছে তাতে রীতিমতো ডাইনি প্রথা চলছে বলে মনে হচ্ছে। কারণ রিয়া এখনো সুশান্তের অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্তে দোষী প্রমাণিত হননি।
রিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের একাংশ। তারা জাস্টিস ফর রিয়া হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছেন। এবার প্রকারান্তরে রিয়া কে সমর্থন করে মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু। তিনি নেটিজেনদের উদ্দেশ্যের ষষ্ঠ প্রশ্ন তুললেন, “আপনারা কি রিয়ায জেল দেখতে চান নাকি যে অপরাধ করেছে তাকে সাজা পেতে দেখতে চান?” অর্থাৎ তাপসী যেন বলেই দিলেন যে রিয়া অপরাধ করেননি!
“এই বিশেষ কেস নিয়ে আমি সত্যিই তাকে কিছুতেই জানতাম না। আমি এখনও রিয়াকে চিনি না। আমার একমাত্র সমস্যা হচ্ছে যেটি ঘটছে তা অন্যায় বিচার। এমন নয় যে এর আগে আমাদের শিল্প বা অন্য শিল্প থেকে কোনও ভুল করার জন্য লোক ধরা পড়েনি। এমনকি আমাদের ইন্ডাস্ট্রিতেও এটা হয়েছে। আমাদের বেশ কয়েকজন বড় তারকা ধরা পড়েছিল তবে এই মেয়েটি(পড়ুন রিয়া চক্রবর্তী) যে মিডিয়া ট্রায়াল এবং শারীরিক হয়রানির মধ্য দিয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক এবং এটা দেখে আমি চুপ করে থাকতে পারিনি আমায় মুখ খুলতেই হয়েছিল।” বক্তব্য রেখেছেন তাপসী।
ইন্ডিয়া টুডে কে দেওয়া সাক্ষাৎকারে তাপসী আরও বলেছেন, “এমন লোকেরা আছেন যারা এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন এবং এমন কিছু লোক আছেন যারা সম্ভবত আদালত বা তদন্তকারী সংস্থা তাদের রায় দেওয়ার আগেই মনে মনে এই কথা লিখে রেখেছিলেন যে রিয়াই দোষী। তারা এই মতামত সবার মাথায় জোর করে ভরতে চায়। সুতরাং আমি মনে করি এটি ভুল। “
প্রবীণ অভিনেত্রী এবং রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের সংসদে বলিউডের ভাবমূর্তি নষ্ট হওয়ার বিষয়ে তাঁর বক্তব্য নিয়েও তাপসী টুইটারে মতামত শেয়ার করেছেন। “আমরা (পড়ুন বলিউড) সবসময় যে কোনো সৎ উদ্যোগ ও সচেতনতামূলক প্রচারের পাশে দাঁড়িয়েছি। এবার ঋণ শোধ করার সময় এসেছে। আমাদের শিল্পের একজন প্রবীণ মহিলা সদস্য এই ব্যাপারে মুখ খুলেছেন। সম্মান জানালাম।”তাপসী লিখেছেন টুইটে। ফলে আস্তে আস্তে রিয়া চক্রবর্তী সমর্থনে পাল্লা ভারী হচ্ছে বিটাউনে। এখন তদন্তে কী বেরিয়ে আসে সেটাই দেখার।





