পাকিস্তান বাদে ১২০ টি দেশে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএলের সমস্ত ম্যাচ

বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের ১৩ তম আসর এবার সংযুক্ত আরব আমিরশাহিতে দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফলে আইপিএলের টিভি সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং থেকেই উপার্জন আসবে বোর্ডের। এই বছর ১২০ টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএল। স্টার ইন্ডিয়া এই টুর্নামেন্টের সম্প্রচারে দায়িত্ব নিয়েছে। ভারতে হিন্দি ও ইংরেজি বাদে গত বছরের মতো আরও ৭টি আঞ্চলিক ভাষায় আইপিএলের ধারাভাষ্য শোনা যাবে।।

এর মধ্যে রয়েছে তামিল, তেলুগু, কন্নর, মারাঠি এবং মালায়ালাম। হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন দর্শকরা। তবে এর জন্য ব্যবহারকারীর প্রিমিয়াম সদস্যের প্রয়োজন হবে। যক্তরাজ্য-আয়ারল্যান্ডে স্কাই স্পোর্টস, ইউএস-কানাডার উইলো টিভি এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফক্স স্পোর্টসে দেখা যাবে আইপিএল। এই সব দেশে আইপিএল সম্প্রচারিত হলেও পাকিস্তানে এই বছর সম্প্রচারিত হবে না আইপিএল।

আইপিএলের ভিউয়ারশিপে কোনও প্রভাব পড়বে না, সেই বুঝেই আর সম্প্রচারকারী সংস্থা স্টার পাকিস্তানের কোনও সংস্থার সঙ্গে চুক্তি করেনি। ফলে আইপিএলে খেলার সাথে সাথেই এবার আইপিএল দেখা থেকেও বঞ্চিত পাকিস্তান। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএল। এই বছর মার্চ মাসের শেষে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা আবহে তা স্থগিত হয়ে গিয়ে বিসিসিআইয়ের উদ্যোগে ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরশাহিতে সরে যায়।

RELATED Articles

Leave a Comment