কালীরূপে নাচ তনুশ্রীর, কতটা কষ্টকর ছিল শুটিং, রানী রাসমনির সেট থেকে শেয়ার করলেন ভিডিও

মা-কাকিমাদের মধ্যে বোধ হয় সবচেয়ে প্রিয় ধারাবাহিক ‘রানী রাসমনি’। সন্ধ্যে সাড়ে ৬টা বাজলেই রিমোট হাতে টিভির সামনে বসা চাই-ই চাই। শুরুর দিন থেকেই জনপ্রিয়তা পেয়ে এসেছে এই ধারাবাহিক। টিআরপির দৌড়েও বেশ ভালোই স্থানে থাকে এই ধারাবাহিক বরাবর।

এই ধারাবাহিকের নজরকাড়া অভিনয় করে দর্শকের মন জয় করেছেন দিতিপ্রিয়া রায়। তাঁর অভিনয়ে মুগ্ধ তাঁর ভক্তমহল। তবে শুধু দিতিপ্রিয়া নন, এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রই নিজের নিজের জায়গায় অসাধারণ। রামকৃষ্ণের ভূমিকায় সৌরভের অভিনয় যেমন বহু প্রশংসিত হয়েছে, তেমনি মা কালীর ভূমিকায় তনুশ্রীর অভিনয়ও সমান চর্চিত হয়েছে।

আরও পড়ুন- সাহসী ফটোশুটে নেটিজনেদের নজর কাড়লেন টলিউডের ‘গ্ল্যামার গার্ল’ নুসরত 

মা কালীর ভূমিকায় অভিনয় করেন তনুশ্রী ভট্টাচার্য। তাঁর অভিনয়ও বিশেষ ছাপ ফেলেছে এই ধারাবাহিকে। অভিনয় তো বটেই, কালীরূপে তাঁর নাচও নজর কেড়েছে দর্শকের। কালীরূপে সেই নাচের ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তনুশ্রী। সেই দৃশ্য শুট করতে কতটা কষ্ট করতে হয়েছে, তাও ধরা পড়ল এই ভিডিওতে। ক্যামেরার পিছনের এই কালীরূপে নাচের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।

আরও পড়ুন- বোনঝির সঙ্গে ‘টুম্পা সোনা’ গানে নেচে নেট দুনিয়া মাতালেন ঋতাভরী, ভাইরাল সেই ভিডিও

শুধু ‘রানী রাসমনি’ নয়, ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকেও অভিনয় করছেন তনুশ্রী। সেই ধারাবাহিকে সোহিনী ম্যামের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনয় বেশ নজর কেড়েছে দর্শকের।

RELATED Articles