কখনও তাকে দেখা গেছে সুইমিং পুলের জলে রোদ স্নান করতে, কখনও বা দেখা গেছে পুলের মধ্যেই প্রাতরাশ সারতে। সব মিলিয়ে নিজের ছুটি বেশ খোশমেজাজেই উপভোগ করছেন অভিনেত্রী তাপসী পান্নু। ব্যস্ততা থেকে সময় বের করে মালদ্বীপে নিজের ‘গার্লস গ্যাং’- এর সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। এবার সেই গার্লস গ্যাং-এ হাজির হন তাপসীর বিশেষ বন্ধু ম্যাথিয়াস বো। মালদ্বীপে গিয়ে তাপসীরা একটি ভিডিও শুট করেন, এর নাম দেওয়া হয়, ‘বিকিনি শুট’।
এই শুটের শুরুতেই তাপসী ও তার বান্ধবীদের কখনও বিকিনি পরে আবার কখনও মনোকিনিতে সেজে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। তাপসী পান্নু, তার বোন শগুন পান্নুদের সঙ্গে এই ভিডিওতে প্রথমে গলা মেলাতে দেখা যায় ম্যাথিয়াস বো-কেও। এই ভিডিও পোস্ট করতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় অভিনেত্রী ও তার বান্ধবীদের সেই ভিডিও।
‘সাথ নিভানা সাথিয়া’-এর রসোড়ে মে কউন থা-এর যে প্যারোডি যশরাজ মুখোটে তৈরি করেন, তার সুরেই তাপসীদের ওই বিকিনি শুটের ভিডিও করা হয়েছে। এসবের পাশাপাশি মালদ্বীপে যাওয়ার পর থেকে তাপসী পান্নু একের পর এক ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে। নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে অভিনেত্রী যে সমুদ্রে গিয়ে প্রাণভরে নিঃশ্বাস নিচ্ছেন, তা তার বিভিন্ন ছবি থেকে স্পষ্ট।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার