হাতে কাজ নেই সেরকম তাই পুজোর আগে পার্লার খুলে ফেললেন অভিনেত্রী মধুবনী গোস্বামী, নিজেকে দিয়েই শুরু করলেন প্রচার

অভিনয়ের পাশাপাশি বর্তমানে অভিনেতা-অভিনেত্রীরা বিকল্প কোনো পেশা বা ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন এবং এই ট্রেন্ড বহু পুরনো। বলিউড থেকে টলিউড মোটামুটি সমস্ত তারকাদেরই উপার্জনের বিকল্প রাস্তা আছে। কেউ খুলেছেন রেস্টুরেন্ট আবার কারোর প্রোডাকশন হাউজ রয়েছে। সম্প্রতি টেলি অভিনেত্রী মধুবনী গোস্বামী এই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন। তবে তিনি প্রোডাকশন হাউস বা রেস্টুরেন্টের দিকে যান নি। তিনি মেকআপ ভালবাসেন তাই পুজোর আগেই নিজের বিউটি পার্লার খুলেছেন মধুবনী। যার প্রচার তিনি জমিয়ে করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এখন করোনা আবহে তার পার্লারে ভিড় হচ্ছে না সেই জন্য তিনি নিজেই কোমর বেঁধে নেমে পড়লেন ময়দানে।

সম্প্রতি ইনস্টাগ্রামে মধুবনী শাড়ি এবং ওয়েস্টার্ন আউটফিট পরে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন যে তিনি নিজের পার্লার মধুবনী’স হেয়ার অ্যান্ড বিউটি সাঁলোতে উপস্থিত থাকতে চলেছেন। এই পোস্টে তিনি বিউটি সার্ভিস এর দাম উল্লেখ করেছেন এবং পার্লারের রিসেপসনিস্টের মোবাইল নম্বরও দিয়ে দিয়েছেন।

তবে যেভাবে মধুবনী সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করেছেন তাতে নাক কুঁচকেছেন অনেকেই। কারণ তাদের বক্তব্য মধুবনীকে নিজেই এই ছবিগুলোতে আকর্ষণীয় লাগছে না তাহলে তারা কোন ভরসায় তার পার্লারে যাবেন? এছাড়া বর্তমানে করোনা আবহতে তার পার্লারে স্যানিটাইজেশন এর কাজ কীরকম হচ্ছে তারও কোনো উল্লেখ নেই পোস্টে তাই অনেকেই এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।

বর্তমানে মধুবনীকে আর সেরকম ভাবে অভিনয়জগতে দেখা যায় না। স্টার জলসা তে সাফল্যের সাথে অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীকালে মধুবনীর হাতে কাজ আসা কমতে থাকে। এর মধ্যেই তিনি বিয়ে করেন টেলি অভিনেতা রাজা গোস্বামী কে। এরপরেই বিকল্প উপার্জনের পথ হিসেবে তিনি বেছে নেন বিউটি পার্লার খোলা কে। আহিরীটোলাতে ধুমধাম করে সংবাদমাধ্যমের উপস্থিতিতে খুলে ফেলেছেন নিজের নামে বিউটি সাঁলো। তবে সেখানে তিনি এখন কতটা সাফল্য পাবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

RELATED Articles