বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত অভিনেতা হলেন অম্বরিশ ভট্টাচার্য। ছোট পড়তে থেকে বড় পর্দা সব জায়গাতেই নিজের অসাধারণ অভিনয়ে ক্ষমতা দিয়ে দর্শকদের মন জয় করতে এতটুকু খামতি রাখেননি তিনি। দেখতে দেখতে বেশ কয়েক বছর কাটিয়ে ফেললেন এই ইন্ডাস্ট্রিতে।
ছোটপর্দার একটি জনপ্রিয় সিরিয়াল রাজা গজা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। গজার চরিত্রে অসামান্য জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কৌতুক অভিনয় থেকে শুরু করে সাধারণ অভিনয় সবকিছুতেই মুগ্ধ করেন তিনি। সম্প্রতি নিজের ৫০ তম ছবি উদযাপন করলেন। সেই মুহূর্তকে উদ্যাপন করতেই শুটিং ফ্লোরে কেক কাটলেন অম্বরীশ।
তথাগত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘পারিয়া’তে অভিনয় করছেন তিনি। সেখানেই উদযাপন করেছেন নিজের ৫০ তম ছবি। ‘রাজা গজা নো প্রবলেম’ থেকে শুরু করে আজকের টলিউড ইন্ডাস্ট্রির একজন নামকরা অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। সম্প্রতি নিজের ৫০ তম ছবি উদযাপন করতে গিয়ে এই ক্যারিয়ারের কী উপলব্ধি তাই নিয়ে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
তাঁর কথায়, ‘‘ভালই লাগছে। সিরিয়াল সামলে আমি তো খুব দেরিতে ছবিতে অভিনয় করা শুরু করেছিলাম। তার পরেও এত দ্রুত ৫০টি ছবিতে অভিনয় করতে পেরেছি ভেবেই অত্যন্ত আনন্দ হচ্ছে।’’
তার সঙ্গে নতুন ছবিতে তার কি চরিত্র সেই নিয়ে কোন কথা না বললেও তাঁর বিশ্বাস, ‘‘ছোট পর্দার প্রযোজক এবং পরিচালকদের সাহায্য না পেলে তো ছবিতে সময় দিতে পারতাম না। পাশাপাশি এত কম সময়ে বাংলার প্রথম সারির পরিচালকরা ছবিতে আমাকে সুযোগ দিয়েছেন বলেও আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’’





