করোনাভাইরাস চ্যালেঞ্জ: বিমানের কমোড চাটলেন টিকটক স্টার

গোটা বিশ্ব যখন করোনা জ্বরে আক্রান্ত তখন কিছু মানুষের বেপরোয়া কাজকর্মে প্রাণশঙ্কা দেখা দিচ্ছে বাকি মানুষদের। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটকে উঠে এসেছে করোনা ভাইরাস নিয়ে এক অদ্ভুত চ্যালেঞ্জ। ফলোয়ার বাড়ানোর নেশায় সেই ‘করোনাভাইরাস চ্যালেঞ্জ’-এ মেতেছেন অনেকে। চ্যালেঞ্জে বিভিন্ন কাজ করতে হচ্ছে অংশগ্রহণকারীদের যা থেকে আসলেই সংক্রমণ ছড়ানোর প্রভূত সম্ভাবনা। সেই চ্যালেঞ্জ সম্প্রতি নিয়েছিলেন আমেরিকার এক টিকটক স্টার ও মডেল আভা লুইজি।

চ্যালেঞ্জের অঙ্গ হিসেবে করা টিকটক ভিডিয়োতে আভাকে দেখা যাচ্ছে বিমানের কমোডের একাংশ জিভ দিয়ে চাটতে। সেই কাজ করার পর ভিকট্রি চিহ্নও দেখাচ্ছিলেন তিনি। সেই ভিডিয়ো তিনি নিজেই পোস্ট করেছিলেন টুইটারে। তার পরই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কেউ বলেছেন, ‘‘টিকটকের জন্য টয়লেটের সিট চাটছে? মজা শেষ হবে যখন কাশি শুরু হবে।’’ কেউ কেউ আবার ওই আমেরিকান মডেলকে জেলে ঢোকানোরও দাবি তুলেছেন।

যদিও টিকটক থেকে সেই ভিডিয়ো ইতিমধ্যেই ডিলিট করেছেন আভা। পরে অবশ্য নিজের ইউটিউব চ্যানেল থেকে বিষয়টি নিয়ে সাফাইও দিয়েছেন তিনি। তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হয়েছেন তার ভক্তরাও।

RELATED Articles

Leave a Comment