ইউভানের সম্পর্কে আলাদা করে বোধ হয় কিছু বলার নেই। এখন সে গোটা টলি ইন্ডাস্ট্রির চোখের মণি। যেখানেই যাক না কেন, সেই জায়গার মূল আকর্ষণ ও কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইউভানই। জন্মের পর থেকেই সে যেন সেলিব্রিটি। নানান ছবিতে পোজ দেওয়া বা মা-বাবা-ঠাকুমার কোলে চড়ে আদর খাওয়াতে সে একেবারে ওস্তাদ।
দেখতে দেখতে ৬মাস বয়স হয়ে গিয়েছে ইউভানের। কিছুদিন আগেই পালন হয়েছে তার অর্ধজন্মদিন। এই অর্ধজন্মদিনের দিন অর্ধেক কেক কেটে ছেলের জন্মদিন পালন করেছিলেন শুভশ্রী। ইতিমধ্যেই সে মায়ের সঙ্গে সেরে ফেলেছে নিজের জীবনের প্রথম পার্টিও। এবার জীবনের আরও এক ধাপ এগোল ইউভান। একা নিজের পায়ে উঠে দাঁড়ালো সে।
View this post on Instagram
আরও পড়ুন- কেমন দোল খেলল ছোট্ট ইউভান? দেখুন ছবি!
রাজ চক্রবর্তী এখন শুধুমাত্র একজন পরিচালক বা ফ্যামিলি ম্যান নন, একজন জনপ্রতিনিধিও বটে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। প্রচারের জন্য ব্যস্ত থাকার কারণে বাড়িতে বিশেষ সময় দিতে পারছেন না। আর ইউভানের সঙ্গে সময় কাটানোও হচ্ছে না বিশেষ। তাই ইউভানের প্রথম দাঁড়ানোর মুহূর্ত চাক্ষুষ দেখার সুযোগ পাননি তিনি। তবে কুছ পরোয়া নেহি, তাঁর মিষ্টি বউ তো আছে। ছেলের প্রথম দাঁড়ানোর ভিডিও করে রাজকে পাঠিয়ে দিয়েছেন শুভশ্রী।
View this post on Instagram
সেই ভিডিওতে দেখা গেল ইউভান একা দাঁড়িয়েছে ও এরই সঙ্গে পা নাড়িয়ে নাড়িয়ে বেশ নাচও করছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বেশ আবেগপ্রবণ হয়ে গেলেন রাজ, লিখলেন, “আমার ৬ মাসের বাচ্চা দাঁড়াতে শিখেছে। এখন সে শুধুই উঠে দাঁড়াতে চায় ও গানের সঙ্গে নিজের প্রতিক্রিয়া দেয়। ধন্যবাদ মাম্মা (শুভশ্রী), আমাকে আমদের ছেলের এই বৃদ্ধি দেখা মিস না করানোর জন্য। আমি দুঃখিত যে আমি এসব দেখতে পাচ্ছি না কিন্তু ধন্যবাদ এই ভিডিও পাঠানোর জন্য যাতে আমি একটু কম মিস করি এসব”। ইউভানের এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে নেটিজেনরা।





