শেষ হচ্ছে স্টার জলসা ও জি বাংলার তিনটি জনপ্রিয় ধারাবাহিক, শ্রীময়ী, মোহর, ও পাণ্ডব গোয়েন্দা। শীঘ্রই সম্প্রচার বন্ধ হবে এই তিন ধারাবাহিকের। দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকগুলি। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়িই শেষ হবে এই ধারাবাহিক। কিন্তু কী কারণ, জেনে নিন।
পরিবারিক ধারাবাহিক ‘শ্রীময়ী’। স্বামী ও পরিবারের মানুষের অবহেলা সহ্য করে শেষ পর্যন্ত কীভাবে শ্রীময়ী ফের ঘুরে দাঁড়ালো, সেই গল্পই দেখানো হয়েছে এই ধারাবাহিকে। শাশুড়ি-বৌমার মিল হয়ে যাওয়ার মধ্যে দিয়েই শেষ হবে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের জায়গায় নতুন ধারাবাহিক আসতে চলেছে তাই শেষ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
আরও পড়ুন- প্রথমবার একা নিজের পায়ে দাঁড়ালো ইউভান, মিষ্টি এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাজ
বেশ অন্যরকম স্বাদের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘পাণ্ডব গোয়েন্দা’। পাঁচ বন্ধুর নানান রহস্য সমাধান করার কাহিনীই উঠে আসে এই ধারাবাহিকে। প্রথমের দিকে টিআরপি ভালো থাকলেও পরের দিকে জনপ্রিয়তা হারায় এই ধারাবাহিক। এই কারণে শীঘ্রই বন্ধ হয়ে যাবে ‘পাণ্ডব গোয়েন্দা’।
শিক্ষক ও ছাত্রীর মধ্যে প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল ‘মোহর’ ধারাবাহিক। প্রথমের দিকে প্রায় সময়ই টিআরপির শীর্ষে থাকত এই ধারাবাহিক। কিন্তু পরের দিকে দর্শকের কটাক্ষের মুখে পড়তে হয় এই ধারাবাহিককে। তবে এখন আবার চলছে গল্পে টানটান উত্তেজনা। তা সত্ত্বেও শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক কারণ এই ধারাবাহিকের জায়গায় শুরু হতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক।





